কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন রেলমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গের দার্জিলিং জেলার রাঙাপানি স্টেশনের কাছে  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যাচ্ছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। এখন পর্যন্ত রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন যাত্রী। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে টুইট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘NFR জোনে ভয়াবহ দুর্ঘটনা।  যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। রেল, এনডিআরএফ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।‘

অন্যদিকে দুর্ঘটনার পরে পরেই ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘এই মাত্র দার্জিলিঙের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিশদে এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হচ্ছে।’ মুখ্যমন্ত্রীর সেই ট্যুইটের পরে পরে দেখা যায় সেখানে হাজির হয়েছেন প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশের কর্মীরা। কার্যত তাঁদের মাধ্যমেই উদ্ধারকার্য চলছে দুর্ঘটনাস্থলে। বর্তমানে চালু হয়েছে হেল্পলাইন নম্বর।  কি করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাইনে এল মাল গাড়ি। তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক