রেশনের দোকান থেকে মদ বেচতে চান ডিলাররা

রেশন ডিলাররা এখন আবদার তুলেছেন রেশনের দোকান থেকে মদ বিক্রি করার। এই মর্মে তাঁরা কেন্দ্রের খাদ্য মন্ত্রককে লিখিত আর্জিও জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেশনের দোকানে গ্রাহকদের লাইন দেওয়ার হয়রানি কমাতে ও কোভিডকালে মানুষ যাতে বাড়িতে বসে রেশন পান তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) চালু করেছিলেন ‘দুয়ারে রেশন’(Duyare Ration) পরিষেবা। সেই পরিষেবা দেওয়া নিয়ে প্রথম থেকেই তীব্র আপত্তি তুলেছিলেন রেশন ডিলারদের(Ration Dealer) একাংশ। শুধু তাই নয়, তাঁরা এই পরিষেবা বাতিল করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন। কিন্তু কার্যত কোথাও তাঁরা কোনও সুরাহা পাননি। রাজ্য ও দেশের শীর্ষ আদালতে ধাক্কা খেতে হয় রেশন ডিলারদের। মুখ্যমন্ত্রীর পরিষেবাকেই অগ্রাধিকার দেয় আদালত। তার জেরে বাংলার মানুষ এখন ঘরে বসেই রেশনের সামগ্রী পাচ্ছেন। এই অবস্থায় রেশন ডিলাররা এখন আবদার তুলেছেন রেশনের দোকান থেকে মদ বিক্রি করার। এই মর্মে তাঁরা কেন্দ্রের খাদ্য মন্ত্রককে লিখিত আর্জিও জানিয়েছেন।

জানা গিয়েছে, রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রা‌ইস শপ ডিলার্স ফেডারেশনের(AIFPSDF) তরফে কেন্দ্রের খাদ্যমন্ত্রকের সচিব সুধাংশু পাণ্ডেকে চিঠি দিয়ে রেশনের দোকান থেকে মদ বিক্রি করার সুপারিশ করেছেন। সেই সুপারিশে তাঁরা জানিয়েছেন, রেশন বিক্রি করে তাঁরা নাকি আর্থিক লাভের মুখ দেখতে পাচ্ছেন না। তাই লাভের জন্য তাঁরা রেশনের দোকান থেকেই মদ বিক্রি করতে চাইছেন। রেশনের দোকান থেকে বর্তমানে যে সব সামগ্রী বিক্রি হয় সেই সব সামগ্রী থেকে লাভের মুখ নাকি ডিলাররা দেখতেই পাননা। কেননা সেখানে কমিশন কম থাকে। পাশাপাশি পুজোর আগেই বন্ধ হয়ে যেতে চলেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। তাই তাঁদের আয় আরও কমে যাবে। তাই তাঁরা রেশনের দোকান থেকে মদ বিক্রি করতে চাইছেন, কেননা তা লাভের মুখ দেখাবে। পাশাপাশি রেশনের দোকান থেকে মদ বিক্রির জন্য রাজ্য সরকারেরও আয় বাড়বে। এই দাবি সামনে আসতেই এখন দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। রেশনের দোকান থেকে মদ বিক্রির এই আর্জি আদৌ মোদি সরকার(Modi Government) গ্রহণ করবে কিনা তা নিয়ে যেমন খটকা আছে তেমনি রেশন ডিলারদের একাংশের মানসিকতা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য