সংস্কার শুরু হচ্ছে প্রাচীন কনক দুর্গা মন্দিরের, ধুঁকছে শিরোমণি গড়

অন্যদিকে, প্রশাসন তৎপর হয়েছে রামেশ্বর মন্দির নিয়েও। সংস্কার হচ্ছে গুপ্তমণি মন্দিরেরও।

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলা সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) ঘোষণা করেছিলেন, সংস্কারের জন্য ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির সংস্কারের জন্য ২কোটি, রামেশ্বর মন্দিরের জন্য ৭৫ লক্ষ, গুপ্তমণি মন্দিরের জন্য ১ কোটি এবং রানি শিরোমণি গড়ের জন্য ১ কোটি টাকা বরাদ্দ করা হল। চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির সংস্কারের কাজের জন্য বরাদ্দ সেই টাকা থেকে প্রাচীণ মন্দির সংস্কারের কাজ শুরু হতে চলেছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই মন্দিরের সংস্কার এবং সংরক্ষণ করতে খরচ হবে ৮০ লক্ষ টাকা। এই কাজ হবে হেরিটেজ কমিশনের (HERITAGE COMMISSION) তত্ত্বাবধানে। উল্লেখ্য, এই মন্দির প্রায় ২৭৩ বছরের প্রাচীন। অন্যদিকে, প্রশাসন তৎপর হয়েছে রামেশ্বর মন্দির নিয়েও। সংস্কার হচ্ছে গুপ্তমণি মন্দিরেরও।

 পড়ুন: চিলকিগড়ে চতুর্ভূজা দুর্গার বাহন ঘোড়া, ‘অষ্টমীতে ভোগ রান্না করেন দেবী’! 

                       গুপ্ত থাকেন বনদুর্গা, নেই কোনও ব্রাহ্মণ 

পূর্ব মেদিনীপুরের দরিয়াপুরে রয়েছে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত কপাল কুণ্ডলা মন্দির। তা পেয়েছে হেরিটেজ তকমা। অদূরেই রয়েছে লাইট হাউস। রয়েছে প্রাচীন মসনদ-ই-আলার মাজার। দাবি উঠেছে, পর্যটন কেন্দ্র হিসেবে এই এলাকাকে গড়ে তোলার।

আরও পড়ুন: কপালকুণ্ডলার মন্দির আছে আজও 

অন্যদিকে, কর্ণগড়ের (KARNAGARH) রানি শিরোমণি গড়ের জন্য মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছিলেন ১ কোটি টাকা। স্থানীয় প্রশাসন এই এলাকার জন্য বরাদ্দ করেছিল আরও ১ কোটি। গত বছরে ১৫ অগাস্ট এই অঞ্চল থেকে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন জেলাশাসক। হয়েছিল কটেজ উদ্বোধন। তারপরে ফের রানি শিরোমণি গড়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ওই বছরের ১১ ডিসেম্বর। পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছিল এই জায়গাকে। উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া, শিউলি সাহা, বিধায়ক জুন মালিয়া, দীনেন রায় তৎকালীন জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার। তারপরে জেলা প্রশাসনের উদ্যোগে রানি শিরোমণি গড় হয়েছিল ইকো ট্যুরিজম পার্ক। হেরিটেজ- টুরিস্ট- নেচার- রিলিজিয়াস ও কালচারাল মর্যাদা পেয়েছে কর্ণগড় ও রানি শিরোমণি গড়। দাবি উঠছে, হেরিটেজ জোন হিসেবে ঘোষিত হোক কর্ণগড়। গর্বের এই অঞ্চল স্থান পাক হেরিটেজ সার্কিটে।

পড়ুন: কর্ণগড়ে হবে রানি শিরোমণির স্মৃতিস্তম্ভ, আপ্লুত জেলাবাসী 

প্রশাসন সূত্রে জানা গিয়েছিল, গড়ে বসবে রানি শিরোমণির (RANI SHIROMANI) স্মৃতিস্তম্ভ, পূর্ণাবয়ব কাল্পনিক মূর্তি। এখানে রয়েছে রানি শিরোমণির স্মৃতি বিজড়িত প্রাচীন ধ্বংসাবশেষ। রানি শিরোমণি ঐক্য মঞ্চ, হেরিটেজ জার্নি, ভালোবাসি কর্ণগড়ের দীর্ঘ আন্দোলন-আবেদনের পরে একটি জরাজীর্ণ মন্দির ও বাহির মহল পেয়েছে ‘স্টেট প্রোটেক্টেড মনুমেন্ট’ মর্যাদা। তবে হয়নি সংস্কার ও সংরক্ষণ। ইতিহাসপ্রেমী মানুষ এই অবহেলার জন্য দায়ী করেছেন কলকাতার বিভিন্ন বিভাগকেই। তাঁদের অভিযোগ, জেলার আধিকারিকরা কাজ করতে চাইলেও পারছেন না। উদাসীন থাকছেন কলকাতার ‘বাবু’ আধিকারিকরা। দাবি, গড়ের অদূরেই থানা প্রাচীন- জরাজীর্ণ আরও ২টি মন্দির সংস্কার এবং সংরক্ষণের। তবে বর্তমানে এই গড় আছে আলোহীন, মাটি-ধুলো, আগাছায় ঢাকা অবস্থায়। টিকে আছে  শুধু কটেজ, ক্যাফেটেরিয়া, ওষধি গাছের সারি। দিনের পর দিন কমছে পর্যটক। নামেই ঝুলছে বিজ্ঞপ্তি। স্থানীয়দের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করা হয়েছে। তিনি সারপ্রাইজ ভিজিট করলে সব সত্যি বুঝতে পারবেন।

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

সকালের কফি খেয়ে বুক ধড়ফড় করছে? ৬ লক্ষণ দেখলে সতর্ক হোন

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী