এই মুহূর্তে

ডুবেছিল ১০০ বাংলাদেশি ট্রলার, ভারতের জলসীমায় উদ্ধার ৫৫ জন মৎস্যজীবী

নিজস্ব প্রতিনিধি: ভারতের মৎস্যজীবীদের (FISHERMEN) তৎপরতায় উদ্ধার ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবী। এই সংখ্যা বাড়তে পারে আরও। অনুমান এমনটাই। সম্প্রতি বাংলাদেশের ১০০ টি ট্রলার ডুবেছিল বঙ্গোপসাগরে। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি, পাথরপ্রতিমায় ভারতীয় জলসীমায় তাঁদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর বাংলাদেশি মৎস্যজীবীদের ভর্তি করা হয়েছে একাধিক হাসপাতালে। অন্যদিকে, দিঘা থেকে ৩ টি মাছ ধরার ট্রলারের ২৭ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে, এমনটাই জানানো হয়েছে।

জানা গিয়েছে, গত শুক্রবার বাংলাদেশের ১১ মৎস্যজীবী ট্রলার ডুবে যাওয়ার পরে ভাসতে ভাসতে ভারতের জলসীমায় প্রবেশ করেন। শনিবার তা দেখতে পান ভারতের মৎস্যজীবীরা। তাঁদের উদ্ধার করে তুলে দেওয়া হয় বনদফতরের হাতে। এরপর রাতেও উদ্ধার করা হয় কয়েকজনকে। এভাবে উদ্ধার করা হয় প্রায় ৫৫ জনকে। প্রথমে তাঁদের রাখা হয় সুন্দরবন ফিসারমেন অ্যাসোসিয়েশন অফিসে। তারপর এই খবর জানানো হয় জেলা পুলিশ সুপারকে। এরপর উদ্ধার করা ওই সমস্ত মৎস্যজীবীদের তুলে দেওয়া হয় রায়দিঘি থানার পুলিশের হাতে।

উদ্ধারকারী ও প্রশাসনের অনুমান, ওই এলাকা থেকে উদ্ধার হতে পারে আরও বেশ কয়েকজন বাংলাদেশি মৎস্যজীবী। অনুমান, দুর্যোগে তলিয়েছে প্রায় ১০০ টি বাংলাদেশি ট্রলার। সূত্রের খবর, এরমধ্যে বেশ কয়েকজনকে রাখা হয়েছে ফ্লাড সেন্টারে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ