মঙ্গলবার ডায়মন্ডহারবারে রিভিউ মিটিংয়ে সাংসদ অভিষেক

নিজের সংসদীয় এলাকায় মঙ্গলবার রিভিউ মিটিংয়ে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার বিকেলে ডায়মন্ড হারবারে হবে বৈঠক।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের সংসদীয় এলাকায় মঙ্গলবার রিভিউ মিটিংয়ে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে ডায়মন্ডহারবারের (Diamond Harbour) সাংসদ এই বৈঠক থেকে দলের নেতা কর্মীদের কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠককে কেন্দ্র করে দলের নেতা কর্মীদের মধ্যে তৎপরতা তুঙ্গে। বিষয়টি নিয়ে রাজ্যের পরিবহণ দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল জানান, ‘চোখে অস্ত্রোপচারের পর সাংসদ ডায়মন্ডহারবারে আসছেন। বিজয়ার পর তাঁর সঙ্গে শুভেচ্ছা অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছিলেন দলীয় নেতা এবং কর্মীরা। মঙ্গলবার রিভিউ বৈঠকের এমন আবহে সাংসদ কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই।’ ডায়মন্ডহারবারের বিধায়ক পান্নালাল হালদার বিষয়টি নিয়ে বলেন, ‘অনুষ্ঠানে আমরা সাংসদের সঙ্গে যোগ দিতে পারব এটা আনন্দের বিষয়। দলের নেতা, কর্মীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন৷’’

প্রসঙ্গত এদিন বিকেলে ডায়মন্ডহারবার পৌঁছবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রিভিউ মিটিং করার পাশাপাশি দলের নেতা, কর্মী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ডায়মন্ডহারবারে বৈঠকের পর চলতি মাসের ১৭ তারিখে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড রওনা দেবেন মেঘালয়ে। ১৭ তারিখ এবং তার পরদিন ১৮ নভেম্বর সেখানে থাকার সম্ভাবনা তাঁর। উত্তরপূর্বের এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সংগঠন নিয়ে সে রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উল্লেখ্য মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা নিজের সঙ্গীদের নিয়ে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। সেখানে সংগঠনের বিষয়ে খোঁজখবর নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, মেঘালয় থেকে তিনি যেতে পারেন রাজধানী দিল্লিতে। ২৭ নভেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিল্লি যেতে পারেন বলে খবর।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল