উত্তরবঙ্গে বন্‌ধ ডাকা নিয়ে সুকান্ত-দেবশ্রীর লড়াই প্রকাশ্যে

কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে শুক্রবার ১২ ঘন্টার উত্তরবঙ্গ বন্‌ধ ডাকা নিয়ে বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ লড়াই প্রকট হয়ে পড়ল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অমিত শাহ-জেপি নাড্ডারা যতই সতর্ক করুন না কেন, কোনও ইস্যুতে এক সুরে কথা বলতে না পারার ‘বদ অভ্যাস’ থেকে কিছুতেই মুক্ত হতে পারছেন না বঙ্গ বিজেপি নেতৃত্ব। উত্তরবঙ্গে ১২ ঘন্টার বন্‌ধ ডাকা নিয়ে ফের একবার বঙ্গ বিজেপি নেতা-নেত্রীদের মধ্যে সমন্বয়ের অভাবই প্রকট হয়ে পড়ল।

কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে প্রথমে শুক্রবারের ১২ ঘন্টার উত্তরবঙ্গ বন্‌ধের ডাক দেন রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। যেহেতু কালিয়াগঞ্জ তাঁর সংসদীয় কেন্দ্রের অন্তর্গত তাই বন্‌ধ ডাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার যে তাঁর রয়েছে তা বুঝিয়ে দেন তিনি।

দেবশ্রী চৌধুরী যখন রায়গঞ্জে বসে উত্তরবঙ্গ বন্‌ধের ডাক দিয়েছিলেন, তখন বালুরঘাটে ছিলেন বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার। সাংবাদিক সম্মেলনে বন্‌ধের বিষয়ে তিনি বলেন, ‘এখনও দলের পক্ষ থেকে তেমন কোনও ভাবনাচিন্তা নেই। তবে এই ঘটনায় বড় পদক্ষেপের দিকে এগোচ্ছে দল। তা বন্‌ধ হতে পারে, আবার উত্তরকন্যা অভিযানও হতে পারে।’ কিন্তু মাত্র আধঘন্টা বাদেই নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ডিগবাজি খেয়ে বঙ্গ বিজেপির মুখিয়া ঘোষণা করেন, ‘শুক্রবার উত্তরবঙ্গে ১২ ঘন্টার বন্‌ধ পালন করবে বিজেপি। জরুরি পরিষেবাকে শুধু বন্‌ধের বাইরে রাখা হবে।’ ওই ঘোষণার পরেই প্রশ্ন উঠেছে,  ‘বন্‌ধ নিয়ে কেন নিজেদের মধ্যে আগে কোনও কথা বললেন না বঙ্গ বিজেপির প্রথম সারির দুই নেতা-নেত্রী? রাজ্য সভাপতিকে পাত্তা না দিয়ে একতরফা বন্‌ধ ডেকে দিয়ে কী দেবশ্রী চৌধুরী বুঝিয়ে দিলেন, তিনি কিসিসে কম নেহি?’

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ