বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাসনাবাদ: পরীক্ষা চলাকালীন স্কুলের মধ্যেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। স্কুলের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ। অল্পের জন্য রক্ষা পেলেন এক স্কুল শিক্ষক। উত্তর ২৪ পরগনার হাসনাবাদের রুজিপুর আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাদের চাঙর আচমকাই ভেঙে পড়ে।  স্কুলের রক্ষণাবেক্ষণ না হওয়ার অভিযোগ তোলা হয়েছে।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাসনাবাদের রুজিপুর আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলছিল সোমবার। সেই সময় আচমকাই এক শিক্ষকের ওপরে স্কুল ভবনের ছাদের চাঙর ভেঙে পড়ে। ছাত্ররাই চিৎকার চেঁচামিচি শুরু করে। অল্পের জন্য রক্ষা পান ওই শিক্ষক। ছাত্রদের চিৎকার শুনে সরে গিয়েছিলেন। এতেই রক্ষা। স্কুলের ভবনের বেহাল দশা বহুদিন ধরে। এর আগেও কয়েকবার ছোটখাটো চাঙড় ভেঙে পড়েছে বলে অভিযোগ। এদিনের ঘটনাটি অভিভাবক এবং এলাকার মানুষের সামনেই ঘটেছে। চাঙড় ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে।সোমবারের ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সোমবারের পর মঙ্গলবারও পড়ুয়ারা স্কুলে এসেছিল। কিন্তু পরীক্ষা না দিয়েই তাদের নিয়ে যাওয়া হয়েছে। স্কুলে ছেড়ে যেতে পারেননি। পড়ুয়া ও অভিভাবকদের এই আতঙ্ক স্বাভাবিক বলেই মেনে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ আলমগীর গাজী।

তাঁর দাবি, তিনি বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে স্কুল ভবনের পুনরনির্মাণ করার জন্য অনুরোধ করেছেন, কিন্তু তাতে কোনও কাজ হয়নি। তার ফলস্বরস্বরূপ পরীক্ষা চলাকালীন দুর্ঘটনা ঘটেছে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন স্কুলের শিক্ষকও। সোমবারের এই দুর্ঘটনার কারণে মঙ্গলবারও কার্যত স্কুলের পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছে।

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা