বদলাল  স্বাস্থ্যসাথীর নিয়ম, জেনে নিন নয়া বিধি  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নতুন বছরের শুরুতেই বদলে গেল স্বাস্থ্য সাথীর নিয়ম। এবার  বদল হয়েছে বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যসাথীর নিয়ম।  স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকায় বলা হয়েছে- কোন ব্যক্তি দুর্ঘটনায় আহত হলে ৪৮ ঘণ্টার মধ্যে আনতে হবে হাসপাতালে। শুধু তাই নয় জমা দিতে হবে সরকারি নথিপত্র। তাহলেই মিলবে বেসরকারি হাসপাতালের চিকিৎসার সুযোগ। একথায় দুর্ঘটনায় কোন ব্যক্তি জখম হলে তাঁকে আগে দেখাতে হবে সরকারি হাসপাতালে।

সেখান থেকে মেডিকেল  সার্টিফিকেট  নিয়ে ৪৮ ঘিন্তার মধ্যে ভর্তি হতে হবে বেসরকারি হাসপাতালে। তাহলেই মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধা। এছাড়াও এই নয়া বিধি অনুসারে, এবার থেকে বেসরকারি হাসপাতালের তরফে সরকারি পোটালে যেসকল চিকিৎসকেদের নাম দেওয়া থাকবে তাদের কাছে গেলেই মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধা।

প্রসঙ্গত, লাগাতার বেসরকারি হাসপাতালে উঠছে স্বাস্থ্যসাথী নিয়ে নানান দুর্নীতির অভিযোগ। তাই এই পরিস্থিতি সামাল দিতেই পথে নামল স্বাস্থ্য দফতর। এছাড়াও বর্তমানে  তৈরি হয়েছে সার্ভেলেন্স টিম। এই টিম দেখবে বেসরকারি হাসপাতাল যে অর্থ চাইছে, সেখানে কোন কারচুপি আছে কিনা। শুধু তাই নয় কোন হাসপাতালের ওপর বারবার অভিযোগ উঠলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেবে স্বাস্থ্য দফতর। উল্লেখ্য, এবার থেকে সরকারি হাসপাতালে বহিবিভাগ খোলা হবে সকাল ৯ টা থেকে। এছাড়াও , নয়া নিয়ম অনুসারে স্বাস্থ্যসাথী কার্ডের রোগীরা এবার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার খরচ পাবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী