চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকালের সময়সীমা বাড়ল, দীপাবলি পর্যন্ত ট্রেনটি

নিজস্ব প্রতিনিধি : শেষ হয়েছে দুর্গাপুজো। চার সন্তানকে নিয়ে কৈলাসে ফিরেছেন মা। কিন্তু উৎসবের শেষ হয়নি। দুর্গাপুজোর পরেই রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজো, ভ্রাতৃদ্বিতীয়া, জগদ্ধাত্রী পুজো। পর পর উৎসবের জেরে লম্বা ছুটি। কয়েকদিনের ছুটি পেলেই বাঙালি ঘুরতে বেরিয়ে পরে। দিঘা পছন্দের তালিকায় সবসময়ই থাকে। জগন্নাথমন্দির তৈরির পর থেকে আরও চাহিদা বেড়েছে। তাই এবারও দিঘাতে বহু পর্যটকরা গিয়েছেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে দিঘা-পাঁশকুড়া রুটে ২টি স্পেশাল লোকাল চালু করার কথা ঘোষণা করেছিল রেল। এবার সেই ট্রেন চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে।

এই ট্রেনের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হয়েছিল পাঁশকুড়া-হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে। সেই আবেদনেই সাড়া দিয়েছেন দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ০৮১১৭ ও ০৮১১৮ পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকাল ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। ট্রেনের সময়সীমা বৃদ্ধি করায় খুশি হয়েছেন আবেদনকারীরা। দীপাবলি পর্যন্ত এই ট্রেন চলবে। জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে পর্যটক বেড়েছে দিঘায়। এবার পুজোর ছুটিতে সেখানে পর্যটক বাড়বে আগেই বোঝা গিয়েছিল। তাই আরও ট্রেনের প্রয়োজনীয়তা রয়েছে।

জানা যায়, ০৮১১৭ আপ লোকালটি প্রতিদিন সকাল ৭টায় পাঁশকুড়া স্টেশন থেকে ছেড়ে দিঘা পৌঁছয় সকাল ৯টা ২০ মিনিটে। ০৮১১৮ ডাউন ট্রেনটি সকাল সাড়ে ৯টায় দিঘা ছেড়ে সকাল ১১টা ৫০ মিনিটে পাঁশকুড়ায় ঢোকে। তমলুক, নন্দকুমার, নাচিন্দা, কাঁথি, রামনগর-সহ অন্যান্য স্টেশনে দাঁড়ায় এই ট্রেনটি। শুধু যাঁরা দিঘায় যাচ্ছেন, শুধু তারাই নয় অনেকেই সুবিধা পাবেন এই ট্রেন চললে। পুজোর সময় অনেকেই মন্দারমণি এবং তাজপুরেও ঘুরতে যেতে চান।  তাঁরাও এই ট্রেনের সুবিধা নিতে পারবেন।

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশর!

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ