এই মুহূর্তে

এবার তিহার জেল, ১৪ দিন হেফাজতে থাকবেন সায়গল

নিজস্ব প্রতিনিধি: ফের ১৪ দিনের জেল হেফাজত হল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের (SAIGAL HOSSAIN)। শুক্রবার শুনানির পরে দিল্লির রাউস এভিন্যু কোর্ট এই নির্দেশ দেয়। উল্লেখ্য, গরু পাচার মামলায় তাঁর জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর সায়গল হোসেনকে আসানসোল জেল থেকে দিল্লিতে নিয়ে এসেছিল ইডি। এতদিন ইডি (ED) হেফাজতেই ছিলেন সায়গল। তাঁকে এবং অনুব্রত মন্ডলের কন্যাকে মুখোমুখি বসিয়ে দিল্লিতে জেরাও করা হয়েছে একাধিকবার। তারপর আজ সায়গলকে আদালতে পেশ করা হলে রাউস এভিন্যু কোর্টের নির্দেশ, ১৪ দিন তিহার জেলে থাকতে হবে তাঁকে।

প্রসঙ্গত, এদিন ইডি নিজেদের হেফাজতে সায়গলকে নিতে চেয়ে আবেদন জানায়নি। তবে সায়গলের আইনজীবীর আবেদন ছিল, পশ্চিমবঙ্গে সিবিআই (CBI) মামলায় তাঁকে আসানসোল আদালতে পেশ করতে হবে। তাই সায়গলকে ফেরৎ পাঠানো হোক আসানসোল জেলে। এই আবেদনের বিরোধিতা করেন ইডি’র আইনজীবী। তবে রাউস এভিন্যু আদালতের নির্দেশ, আপাতত তিহার জেলেই থাকুক সায়গল। আসানসোল আদালত হাজিরা দেওয়ার নির্দেশ দিলে তখন এই বিষয়ে চিন্তা করা যাবে।

সূত্রের খবর, দিল্লিতে সায়গলকে জেরা করে নতুন কী তথ্য এসেছে ইডির হাতে, তা এখনও আদালতে জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ