এই মুহূর্তে

মিলছে না খোঁজ, শাহজানের ভাই সিরাজুদ্দিন শেখের বিরুদ্ধে লুকআউট নোটিস ইডির

নিজস্ব প্রতিনিধিঃ সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজানের গ্রেফতারির পরেই নজরে আসেন ভাই  সিরাজুদ্দিন শেখ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বারবার তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সিরাজুদ্দিন হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার  জারি করল ইডি। জিজ্ঞাসাবাদ থেকে বাঁচতে বিদেশে যাতে পালিয়ে যেতে না পারে সিরাজুদ্দিন সেইজন্যই বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়া শাহজাহানের ভাইয়ের  ছবি এবং ব্যক্তিগত কিছু তথ্য ইডি পাঠিয়ে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে সীমান্ত এলাকার প্রশাসনকেও।

জমি দখল থেকে শুরু করে সাধারণ মানুষদের ওপর নির্যাতন নিয়ে একাধিক অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। তবে তার ভাই সিরাজুদ্দিনের বিরুদ্ধেও কম অভিযোগের সংখ্যাটা কম নয়। বর্তমানে শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তবে তার খোঁজ মেলেনি। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিরাজুদ্দিনকে তলব করে। কিন্তু সে হাজিরা দেয়নি। পাশাপাশি তিনি কোথায় আছেন তাও জানা যাচ্ছে না।  তাই সিরাজুদ্দিনের  বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অন্যদিকে সন্দেশখালি কাণ্ডে সিবিআই হাতে গ্রেফতার হয়েছে শেখ শাহজাহানের ভাই আলমগির। এছাড়াও  বর্তমানে গ্রেফতার হয়েছেন শিবু হাজরা, উত্তম সর্দার, অজিত মাইতি। তাদের সকলের নামে ঘুরে ফিরে উঠে এসেছে একই অভিযোগ। এই আবহে সন্দেশখালির ‘বাঘ’ শেখ  শাহজাহানের ভাইয়ের খোঁজ পেতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চন্দ্রকোনাতে একই বুথে ২৫৭ জনকে SIR’র শুনানির নোটিশ, প্রতিবাদে বিক্ষোভ, রাস্তা অবরোধ

মহাভারতের প্রায় ৫০০ চরিত্রের ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সেরা তানভী

বাংলায় ৭ থেকে ৮ দফায় নির্বাচন করার সময় নেই, জানিয়ে দিল কমিশন

নির্বাচন কমিশন বোবা-কালা, পুরোটা তুঘলকি কারবার চলছে ,মন্তব্য ফিরহাদের

‘‌বেলডাঙার ঘটনায় ইন্ধন দিয়েছে বিজেপির বাবুরা, নতুন গদ্দার’‌, নাম না করে হুমায়ুনকে তোপ অভিষেকের

‘‌যে মঞ্চ থেকে মমতাকে গাল দিচ্ছেন, কে বানিয়েছে?’‌ প্রধানমন্ত্রীকে তুলোধনা করলেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ