Breaking: সুপ্রিমদ্বারে রামধাক্কা বিজেপি’র! মিলছে না কেন্দ্রীয় বাহিনী

শুক্রবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার মামলায় পত্রপাঠ খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: জোর ধাক্কা সুপ্রিম কোর্টে, ১০৮ পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী(Central force) চেয়ে সর্ব্বোচ্চ আদালতে যায় রাজ্য বিজেপি। যা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, শুক্রবার সুপ্রিম কোর্টে(Supreme court) পশ্চিমবঙ্গের পুরভোটে কেন্দ্রীয় বাহিনী(Central force) নিরাপত্তার মামলায় পত্রপাঠ খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত। জেলার রিপোর্টের উপর ভিত্তি করেই রাজ্য নির্বাচন কমিশন আসন্ন ১০৮ পুরসভার ভোটে পুলিশি নিরাপত্তাতেই আস্থা রেখেছে। সেই বিস্তারিত তথ্য রাজ্যের স্বরাষ্ট্রসচিব, ডিজি’দের সঙ্গে আলোচনা করেই আদালতে হলফনামার আকারে জমা দেয় কমিশন। যার ভিত্তিতেই রাজ্য নির্বাচন কমিশনের উপরেই আস্থা রাখে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যার পাল্টা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টের(Supreme court) দ্বারস্থ হয় রাজ্য বিজেপি।

সেই মামলা পত্রপাঠ খারিজ করে, পুরভোটে কেন্দ্রীয় বাহিনীতে ‘না’ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিজেপির তরফে আর্জি জানিয়ে বলা হয়, এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনও ভোটই সম্ভব নয়। বিজেপি এর আগে কলকাতা হাইকোর্টে দাবি করে, পাঁচ পুরনিগমের ভোট ও কলকাতা পুরভোট, অবাধ ও শান্তিপূর্ণ করাতে ব্যর্থ রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু কলকাতা হাইকোর্ট কমিশনের উপরই ভরসা রেখেছে। যার পাল্টা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা করে দ্রুত শুনানির আর্জি জানায় গেরুয়া শিবির। শীর্ষ আদালত(Supreme court) শুক্রবার শুনানির দিন ধার্য করে। এদিন সুপ্রিম কোর্ট(Supreme court) কেন্দ্রীয় বাহিনী(Central force) মোতায়েন করার আবেদন খারিজ করে দিয়েছে।

 

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়