উঠল বিজেপি বিধায়কদের সাসপেনশন

বিএ কমিটির বৈঠকে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এদিন ঠিকঠাক মোশন জমা দিয়েছেন বিজেপি বিধায়করা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ অপেক্ষার পর উঠল বিজেপি (BJP) বিধায়কদের (MLA) সাসপেনশন। বৃহস্পতিবার তাঁদের সাসপেনশন (SUSPENSION) প্রত্যাহার করা হয়েছে। ৭ সাসপেন্ড বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বিধানসভায় অশান্তির জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৭ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ। তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা। আদালত থেকে জানানো হয়েছিল, এই সমস্যার সমাধান হবে বিধানসভাতেই। 

বিধানসভায় (BIDHAN SABHA) চলছে বাদল অধিবেশন। বৃহস্পতিবার অধিবেশনের দ্বিতীয়ার্ধে ৭ বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার করা হয়। বিএ কমিটির বৈঠকে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধ্যক্ষের রায়ে সম্মতি জানিয়েছেন বিধায়করা। উল্লেখ্য, গত ১৩ জুন বিজেপি বিধায়করা ৭ জন সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার করতে বলে আবেদনপত্র জমা দেন। স্পিকার (SPEAKER) সেই আবেদনপত্র খতিয়ে দেখেন। তারপর বলেন, পদ্ধতিগত ত্রুটি র‍য়ে গিয়েছে। তিনি বলেন, সঠিক ভাবে মোশন জমা করা হয়নি। গত মঙ্গলবার ফের আবেদন জানাতে বলেন তিনি। সেখানে সঠিক ভাবে মোশন জমা করতে বলে স্পিকার বলেছিলেন, ‘এটা রিজেক্ট করছি না’। আরও বলেছিলেন, মঙ্গলবার নতুন করে আবেদনপত্র জমা করলে তা নিয়ে বিএ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে সেদিনও কাটেনি  বিজেপি বিধায়কদের যোগ দেওয়ার জল্পনা।

উল্লেখ্য, ১০ জুন থেকে ১৭ জুন বাদল অধিবেশন।  অবশেষে বৃহস্পতিবার কাটল সেই জল্পনা। প্রসঙ্গত, গত বুধবার সাসপেনশনকে চ্যালেঞ্জ জানিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ গেরুয়া শিবিরের ৭ বিধায়ক। ওই দিন আদালতে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল জানান, এই বিষয়টির সমাধান বিধানসভাতেই হবে। অবশেষে তা হল। জানা গিয়েছে, এদিন ঠিকঠাক মোশন জমা দিয়েছেন বিজেপি বিধায়করা।

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির মিষ্টির দোকানে বিশ্বকাপেরে ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়া ভিড়

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ

দেরাদুন কনসার্টে দর্শকের দ্বারা হেনস্থার শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন, ভিডিও ভাইরাল

সরকারি হাসপাতালেই চিকিৎসা চলবে সোনমের, নির্দেশ দিল্লি হাইকোর্টের

বিশ্বকাপ জয়ের আশায় মেসির মোমের মূর্তিতে পুজো, আসানসোলের শিল্পীর ব্যতিক্রমী উদ্যোগ

‘পুরনোতে ফিরুন, চটের থলে নিয়ে বাজার যান’, স্বচ্ছ ভারত অভিযানে প্লাস্টিক বর্জনের বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

জেলা ম্যাজিস্ট্রেটের সামনে একের পর এক প্রশ্ন! ১৩ বছরের অমিতাভ যা বলল, তা শুনে থমকে গেলেন সবাই

প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক ভারতীয়ের মধ্যে ৯ জনেরই রক্তে লিপিডের মাত্রা অস্বাভাবিক

‘ভূতের বাড়িতে’ এক রাত কাটালেই মিলবে প্রায় ৫৩ হাজার টাকা, কোথায় জানেন?