বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীকে ভূমিপুত্র হতে হবে, রাজ্য নেতৃত্বকে কড়া বার্তা জেলা নেতৃত্বদের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে প্রার্থী করতে একটা তালিকা তৈরি করেছে বঙ্গ–বিজেপি। সেখানে নিজেদের পছন্দ মতো প্রার্থী ঠিক করে ফেলা হয়েছে। এমনকী তাতে সিলমোহর দিতে নয়াদিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে যেমন বেশ কিছু নতুন মুখকে আনা হয়েছে তেমন বহু পদ্ম বিধায়ক এবার টিকিট পাচ্ছে না। এই খবর পেয়েছেন একাধিক জেলা নেতৃত্ব। আর তা পাওয়ার পরই কড়া চিঠি পৌঁছে গিয়েছে রাজ্য নেতৃত্বের কাছে। একাধিক জেলার জেলা সভাপতিদের পক্ষ থেকে এই কড়া চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে এই চিঠি পাঠিয়েই ক্ষান্ত থাকেনি একাধিক জেলার নেতারা। নিজেদের দাবিতে সিলমোহর দিতে একটা নয়া পথ অবলম্বন করেছেন এই জেলার নেতারা। একাধিক জেলা থেকে আওয়াজ উঠেছে, বহিরাগত প্রার্থী করলে মাঠে নেমে খাটবে না জেলার নেতা–কর্মীরা বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে চিঠিতে। একাধিক জেলা থেকে একই দাবি নিয়ে লেখা চিঠি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিজেপির রাজ্য দফতরে। কিন্তু সেখান থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি জেলাগুলির নেতাদের। আর তাই ফিরে এসেছে ‘‌পোস্টার–ব্যানার’‌ রাজনীতি। চাকদহ শহরের একাধিক এলাকায় ইতিমধ্যেই টাঙানো বিজেপির প্রতীক দেওয়া ব্যানার। তাতেই অস্বস্তি বেড়েছে বঙ্গ–বিজেপির। কারণ দলের অন্দরের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে।

অন্যদিকে এই ব্যানারে লেখা আছে—‘‌বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে কোনও ভূমিপুত্র বা কন্যাকে চাই’‌। এই ধরণের একই ব্যানার অন্যান্য জেলাতেও পড়েছে। সুতরাং প্রার্থী যদি জেলা নেতৃত্বের পছন্দ না হয় তাহলে বিধানসভা নির্বাচনে তাঁরা খাটবেন না। সেক্ষেত্রে ধাক্কা খেতে হবে গেরুয়া শিবিরকে বলে মনে করা হচ্ছে। এবার হরিণঘাটা ব্লকে একইরকম লেখা পোস্টার পড়ল। জেলাগুলির নেতাদের পক্ষ থেকে দাবি উঠেছে, বিধানসভা নির্বাচনে ভূমিপুত্র বা কন্যাকেই প্রার্থী করতে হবে। কিন্তু যদি তা না হয় তাহলে বহিরাগত প্রার্থীদের ক্ষেত্রে পরিশ্রম করা যাবে না। চিঠিতেও সে কথা লেখা হয়েছে বলে সূত্রের খবর।

এছাড়া ভারতীয় জনতা পার্টি লেখা এবং পদ্মফুলের একটা ছবি আঁকা পোস্টার পড়তে শুরু করেছে প্রত্যেক জেলায়। তবে যেসব জায়গায় ভূমিপুত্র বা কন্যারা ২০২১ সালে প্রার্থী হয়েছিলেন সেখানে এমন পোস্টার পড়েনি। এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রাতের অন্ধকারে কেউ বা কারা এই ব্যানার–পোস্টারগুলি লাগিয়ে দিয়ে গিয়েছেন। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতারা মুখ খুলতে নারাজ। আর রাজ্য নেতৃত্বের পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে এখন আর কেউ বলছেন না যে, এটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। এখন দেখার রাজ্য নেতৃত্বের পদক্ষেপ কেমন হয়।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ