শিব চতুর্দশী উপলক্ষ্যে জোর প্রস্তুতি জল্পেশ মন্দিরে

ইতিমধ্যেই এই মেলা ঘিরে মন্দির কমিটির তৎপরতা তুঙ্গে। ২৮ তারিখ থেকে মেলা শুরু হলেও মূল অনুষ্ঠান শুরু হতে চলেছে শিব চতুর্দশীর দিন থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার আতঙ্ক কাটিয়ে এবার কয়েক লক্ষ ভক্তের ঢল নামার সম্ভাবনা। তাই শিব চতুর্দশীর আগে জোর প্রস্তুতি চলছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ শৈব তীর্থ ক্ষেত্র জল্পেশ মন্দিরে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ময়নাগুড়ি জল্পেশ মেলা। ইতিমধ্যেই এই মেলা ঘিরে মন্দির কমিটির তৎপরতা তুঙ্গে। ২৮ তারিখ থেকে মেলা শুরু হলেও মূল অনুষ্ঠান শুরু হতে চলেছে শিব চতুর্দশীর দিন থেকে।

তাই ইতিমধ্যেই মন্দিরে রং করার কাজ শুরু হয়েছে। এছাড়াও লাইট লাগানোর কাজ শুরু হচ্ছে। মন্দির কমিটি জানিয়েছে, প্রশাসনকে নির্দেশ অনুযায়ী ১০ দিনেই মেলা চলবে। তবে আমরা দোল পূর্ণিমা পর্যন্ত মেলা রাখবো। মন্দিরের বিভিন্ন এলাকায় ২০টি সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হবে। মন্দির কমিটির নিজস্ব ভলান্টিয়ার্স সহ, পুলিশও থাকবে। দু’রকমের টিকিট রয়েছে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে। ২০ টাকা ও ১০০ টাকার টিকিট রয়েছে। করোনার কারণে সকল পুণ্যার্থীদের মাস্ক পরে আসতে হবে।

রবিবার আসন্ন জল্পেশ মেলাকে কেন্দ্র করে মন্দির কমিটির বৈঠকের আয়োজন করেছিল। উল্লেখ্য, জল্পেশ মেলা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম মেলা। প্রতিবছর এই মেলায় লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। শিব চতুর্দশী উপলক্ষে মেলার আয়োজন হয়। মেলায় প্রচুর পুলিশ উপস্থিত থাকে। এছাড়াও থাকে অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড। প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চের নানা অনুষ্ঠান হয়ে থাকে। মঙ্গলবার মন্দির কমিটির পক্ষ থেকে শিব চতুর্দশী উপলক্ষে মন্দিরে জল ঢালা এবং মেলা নিয়ে একটি বৈঠক হয়।

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬