ফোঁটা নিতে কালীঘাটে দিদির বাড়িতে স্নেহের কানন, কী বললেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে কালীঘাটে দিদির বাড়িতে হাজির হলেন শোভন চট্টোপাধ্যায়। প্রতিবারের মতো এবারও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছেন শোভন। এদিন দেড়ঘণ্টা মুখ্যমন্ত্রীর বাড়িতে কাটালেন শোভন চট্টোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর স্নেহের পরশ বরাবরই রয়েছে শোভনের কপালে। এবারও তার অন্যথা হয়নি। নতুন দায়িত্ব পেয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তারপরেই ভাইফোঁটায় দিদির বাড়িতে হাজির হয়েছেন স্নেহের কানন। কথা যে চন্দনের ফোঁটা নিয়ে বেরিয়ে এসে সক্রিয় রাজনীতির কথাই তিনি বললেন। তিনি বললেন, তাঁর সমস্ত শ্রদ্ধা ও নির্ভরতা দিদির ওপরে রয়েছে। তাঁকে মন ভরে ভালবেসে আশীর্বাদ করে দায়িত্ব দেন। তাঁকে এগিয়ে যাওয়ার পথ দেখান দিদি। সেটাই তাঁর কাছে বড় পাওনা। যখন যেভাবে দায়িত্ব পেয়েছেন সবটাই নিষ্ঠাভরে পালন করেছেন। ১৯৮৫ সালে কাউন্সিলর হওয়া থেকে ২০২৫ সালে এনকেডিএ-র চেয়ারম্যান সবটাই দিদি চিন্তা ভাবনা করে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালন করা উচিৎ। সব কাজ তিনি সঠিক ভাবে করবেন বলে জানালেন।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, দিদির ভাবনা চিন্তা অন্যরকম। এই ধরনের মানুষকে ঘরোয়া পরিবেশে পেলে অনেক কথাই উঠে আসে। ব্যস্ততার মাঝে এই দিন সুন্দর আড্ডা এবং ভালোবাসার পরিবেশ গড়ে উঠেছিল। দিদির সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের এই ভালবাসা আজীবন অটুট থাকুক। উপহারের কথা ওঠার পরে তিনি জানান, মুখ্যমন্ত্রী যেমন ভালবাসা দিয়েছেন, তেমন শোভন চট্টোপাধ্যায়ও ভালবাসা দিয়েছেন উপহার স্বরূপ। দিদির কাছে ফোঁটা নিয়ে প্রতিবারই আবেগে ভাসেন। এবারও তেমনই দৃশ্য দেখতে পাওয়া গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে বেশ খুশি দেখা গিয়েছে শোভন-বৈশাখীকে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের