বারুইপুরে শ্যুট আউটে মৃত দুই বন্ধু, অভিযুক্তের বাড়িতে আগুন

গভীর রাতে মেলা থেকে ফেরার পথে দুই বন্ধুকে গুলি (Shoot Out) করে খুন করার অভিযোগ উঠল। মঙ্গলবার রাত দুটো নাগাদ বারুইপুরের নবগ্রামে এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গভীর রাতে মেলা থেকে ফেরার পথে দুই বন্ধুকে গুলি (Shoot Out) করে খুন করার অভিযোগ উঠল। মঙ্গলবার রাত দুটো নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের নবগ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার জেরে বুধবার সকালে স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত এবং তাঁর পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত দুই ব্যক্তির নাম যথাক্রমে সাজ্জাদ মণ্ডল এবং সারফুদ্দিন লস্কর। দুজনেই বারুইপুর পূর্ব বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাত দুটো নাগাদ গুলিচালনার ঘটনা ঘটে। সাজ্জাদ এবং সারফুদ্দিন দুইও বন্ধু হিসাবে এলাকায় পরিচিত। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় এলাকায় এক মেলায় গিয়েছিলেন তাঁরা। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারের সদস্যরা। এরপর রাতে বাড়িতে ফোন আসে যে সাজ্জাদ এবং সারফুদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা সাজ্জাদকে মৃত বলে ঘোষণা করেন। সারফুদ্দিনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কলকাতায় হাসপাতালে আনার পর মৃত্যু হয় সারফুদ্দিনেরও।

অন্যদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে বুধবার সকাল থেকে এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় মানুষজন অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর থেকেই পলাতক মূল অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই খুন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রাজনৈতিক প্রতিহিংসা নাকি পুরনো শত্রুতার জেরে এই খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ।

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি