নিউ ব্যারাকপুরে কালীমন্দিরে চুরি, ধরা পরতেই গুলি, ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ ব্যারাকপুর : টিটাগড়ের পর নিউ ব্যারাকপুরে চলল গুলি। কালীমন্দিরে চুরি করতে গিয়ে ধরা পরার পরে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতী। এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, সোমবার সকালে নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত দক্ষিণ তালবান্দা এলাকায় একটি কালীমন্দিরে চুরি করতে যায় ২ যুবক। মন্দির থেকে একজন পালিয়ে গেলেও একজন ধরা পড়ে যায়। অন্যজন শূন্য়ে গুলি ছোঁড়ে বলে অভিযোগ। ধৃত যুবকের নাম রাহুল মণ্ডল।  পলাতক যুবকের খোঁজ নিতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা। পাশাপাশি অভিযুক্ত যুবকের পরিচিতদেরও ডেকে আনে। ৫জন যুবক এসেছিল। সেই সময় পঞ্চায়েত সদস্যাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণেই রক্ষা পেয়েছেন তিনি।  এরপরেই অভিযুক্ত রাহুলকে গ্রেফতার করা হয়েছে। গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে অন্য অভিযুক্ত প্রণব বিশ্বাস। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, কালী মন্দিরের মায়ের সোনার জল করা মুকুট চুরি করার চেষ্টা করছিল অভিযুক্তরা। অভিযুক্ত প্রণব একাধিক আসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ। গাঁজা মামলায় বছর দুয়েক জেল খেটে গত মে মাসে ছাড়া পেয়েছিল সে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নিউ ব্যারাকপুর থানার পুলিশের টহল দিচ্ছে। ব্যারাকপুর বিএন বোস হাসপাতালের সামনে পরপর গুলি চালিয়ে গ্রেফতার আইনের ছাত্র সহ ৩। রবিবার গভীররাতে ব্যারাকপুর লাটবাগানে জয় রাইট চলাকালীন গুলি চালানো হয় বলে জানা যায়। ধৃত তিনজনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত ও দু রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল