মধ্যরাতে বেপরোয়া লরির গতির বলি SI ও Home Guard

বুধবার মধ্যরাতে জাতীয় সড়কে বেপরোয়া লরির গতির বলি হলেন হাওড়া গ্রামীণ পুলিশের বাগনান থানার এক SI ও এক Home Guard। আহত আরও ৩।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা(Accident) ঘটে গিয়েছে হাওড়া জেলার(Howrah District) উলুবেড়িয়া মহকুমার(Uluberia Sub Division) বাগনানে। জাতীয় সড়কের ওপরে গভীর রাতে একটি বেপরোয়া লরি এসে ধাক্কা মারে পুলিশের গাড়িতে। তাতেই মৃত্যু(Dead) হয়েছে এক SI ও এক Home Guard’র। অপর দুই পুলিশকর্মী গুরুতর ভাবে আহত হয়েছেন। বুধবার মাঝরাতে বাগনান থানার(Bagnan PS) বরুণদা এলাকায় মুম্বই রোডে ডিউটি করছিলেন বাগনান থানার SI সুজয় দাস(৪৫), Home Guard পলাশ সামন্ত(৩০) এবং দুই কনস্টেবল অলোক বর ও সুকদেব বিশ্বাস। এছাড়াও ছিলেন গাড়ির চালক বক্কর আলি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাগনান থানার বরুণদা এলাকায় কলকাতামুখী লেনের ধারে দাঁড়িয়ে ছিল পুলিশের জিপটি। সেই সময়েই কোলাঘাটের দিক থেকে আসা একটি বেপরোয়া গতির লরি ধাক্কা মারে পুলিশের জিপে। পুলিশের জিপটিকে কার্যত দুমড়ে-মুষড়ে দিয়ে চলে যায় ঘাতক লরিটি। খবর পেয়ে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে এসে ৫ জনকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যায়।

সেখানেই চিকিৎসকরা SI সুজয় দাস ও Home Guard পলাশ সামন্তকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৩জনকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এদিন অর্থাৎ বৃহস্পতিনার সকালে অলোক বর ও সুকদেব বিশ্বাসকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় কিছু বাসিন্দার দাবি, পিছন থেকে এসে লরিটি ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে পুলিশের জিপে। সেই ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটির ছাদ উড়ে যায়। সেই সঙ্গে গাড়িটি দুমড়ে মুচড়েও যায়। এই ঘটনায় তাই উচ্চপর্যায়ের তদন্তের সম্ভাবনা থাকছে। SI সুজয় দাসের বাড়ি হাওড়ার বেলুড়ে। Home Guard পলাশ সামন্তের বাড়ি বাগনানের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের দীপমালিতা এলাকায়। তবে বর্তমানে তিনি বাগনানে শহরেই থাকছিলেন। ঘটনার পরে হাওড়া জেলা গ্রামীণ পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আহত ৩জনকে দেখতে হাসপাতালে যান।

স্মার্টফোনের আবদার, কিনে না দেওয়ায় চরম সিদ্ধান্ত সপ্তম শ্রেণির ছাত্রের

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

​কাজের অত্যাধিক চাপ, ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রেলকর্মী, লাইন থেকে উদ্ধার দুই টুকরো দেহ

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

সাঙ্কেতিক ভাষায় কোটির লেনদেন, ‘পাথরসম্রাট’ টুলুর খাতা খুলতে আসরে বিশেষজ্ঞ আইপিএস

চলন্ত লোকাল ট্রেনে কোমর থেকে বেল্ট খুলে তরুণীকে হুমকি যুবকের! নির্বাক সহযাত্রীরা, ভাইরাল ভিডিও

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি