সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে চালু হল বিদ্যুতের স্মার্ট প্রিপেড মিটার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে শুরু হয়ে গেল বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর কাজ। এই স্মার্ট প্রিপেড মিটার এমন একটি মিটার যা একটি বেসরকারি সিম দ্বারা পরিচালিত হবে। মোবাইলের প্রিপেইড সিস্টেমের মতো আগে থেকে রিচার্জ করতে হবে। রিচার্জ শেষ হলে নিজে থেকেই বিদ্যুৎ সংযোগ কেটে যাবে। ফের রিচার্জ করলে  চালু হবে বিদ্যুৎ পরিষেবা।

রাজ‍্যের বিদ্যুৎ বন্টনকারী সংস্থা অনেক সময় এই এলাকায় সঠিক পরিষেবা দিতে সমস্যার মধ‍্যে পড়ে। লো ভোল্টেজ, তার ছিঁড়ে যাওয়া, ওভার ভোল্টেজের জেরে বিদ‍্যুত পরিষেবা ব‍্যাহত হয়। বিশেষ করে এই সমস্যা প্রকট হয় প্রাকৃতিক দুর্যোগের সময়। বুলবুল, আম্ফান ও ইয়াশের সময় দেখা গিয়েছে সুন্দরবনের একাধিক গ্রাম দিনের পর দিন বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। বিদ্যুৎ পরিষেবায় কোন সমস্যা হলে দু-একদিন পরেও ঠিক করা যায়না। সেই সমস্যার সমাধানে এবার উদ‍্যোগী হলো পশ্চিমবঙ্গ রাজ‍্য বিদ্যুৎ পর্ষদ।

তবে এই পরিষেবা চালু হওয়ার বিষয়ে জানতে পেরে সমস্যায় পড়ছেন হিঙ্গলগঞ্জের খেটে খাওয়া মানুষেরা। তাঁদের দাবি, আগে পোস্টপেড মিটার ছিল। রিডিং হয়ে গেলে বিল আসত। তারপরে টাকা পরিশোধ করার জন‍্য বেশ কিছুটা সময় পাওয়া যেত। এখন তা আর হবে না। অন্যদিকে এই মিটার হ্যাক করে বিদ্যুৎ চুরির ভয়টাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সুন্দরবনের দরিদ্র খেটে খাওয়া মানুষের নুন আনতে পান্তা ফুরানোর সংসারে অনেকের নেই কোন মোবাইল ফোন। যদিও একটা ফোন থেকেও থাকে, একটা মেসেজ আসলেও তারা তা পড়তে পারেনা। তারা কি করে এই স্মার্ট প্রিপেইড মিটারের সুবিধা নেবেন? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ