আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চন্দ্রকোণায় ভোট প্রচারে এসে দীর্ঘ পথ স্কুটি চালালেন স্মৃতি ইরানি

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকণা: রোড শো চলাকালীন গাড়ি থেকে নেমে নিজে স্কুটি চালিয়ে মিছিলের সামনে দীর্ঘ চন্দ্রকণার পথ পাড়ি দিলেন। স্কুটি(Scooty) চালিয়ে গেলেন স্মৃতি ইরানি(Smriti Irani)। ট্রাফিক নিয়ম মেনে মাথায় ছিল হেলমেট।চন্দ্রকণার খেজুরডাঙ্গা থেকে ঠাকুরবাড়ি বাজার পর্যন্ত রোড শোতে শুক্রবার দুপুরে অংশগ্রহণ করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।চন্দ্রকোণার ঠাকুরবাড়ি বাজার টাউন ক্লাবের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নামে স্মৃতি ইরানির হেলিকপ্টার।সেখান থেকে চলে যান খেজুরডাঙ্গায়। খেজুরডাঙ্গা থেকে প্রার্থীকে নিয়ে রোড শো করেন সুরেরহাট পর্যন্ত। তারপর হঠাৎ হুডখোলা গাড়ি থেকে নেমে স্কুটি চালিয়ে প্রায় আড়াই কিলোমিটার দূরে সোজা পৌঁছে যান ঠাকুরবাড়ি এলাকায় টাউন ক্লাবের মাঠে।

তারপর উঠে পড়েন হেলিকপ্টারে(Helicoptar)। স্মৃতি ইরানির স্কুটি চালানোয় হতবাক এলাকার মানুষজন থেকে শুরু করে বিজেপি কর্মী – সমর্থকেরা। তবে কোন তাড়াহুড়ো এদিন করেননি স্মৃতি ইরানি। সকলের সঙ্গে হাসিমুখে গল্প করতে করতে তিনি নিয়ম মেনে স্কুটি চালিয়ে আড়াই কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে যান নিজের হেলিপ্যাডে। বৃহস্পতিবার স্মৃতি রানীকে দেখা দিয়েছিল পানিহাটিতে অভয়ার মায়ের মনোনয়ন জমা দেওয়ার শোভাযাত্রায় অংশগ্রহণ করতে।

সেখানে বক্তব্য রাখতে গিয়ে স্মৃতি ইরানিকে বলতে তিনি নিজেও একজন মেয়ের মা হয়ে আরেকজন মায়ের পাশে লড়াইতে তিনি শরিক হয়েছেন। এই লড়াই শুধু কারো একার নয়। সকলের। সব মায়েদের। সকলকে অভয়ার মায়ের সাথে সঙ্ঘবদ্ধ ভাবে আগামী দিন লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। বাংলা ভাষায় স্মৃতি ইরানি পানিহাটি লড়াই যে বড় চ্যালেঞ্জ বৃহস্পতিবার তা বুঝিয়ে দিয়েছিলেন

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ