২৬ দিনই কাজ পাবেন অস্থায়ী কর্মীরা, ঘোষণা পরিবহণমন্ত্রী

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে বড়সড় ঘোষণা রাজ্যের পরিবহণ মন্ত্রীর। দ্রুত ধর্মঘট প্রত্যাহারের ইঙ্গিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাসক পক্ষের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, তাঁদের শ্রমিক সংগঠনের ছত্রছায়ায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায়(SBSTC) বা এসবিএসটি-তে অস্থায়ী কর্মীরা(Casual Workers) আন্দোলন করছেন না। এখন তাঁদের নবতম সংযোজনীই আন্দোলন বা অচলাবস্থার মূলে রয়েছে বাম ও বিজেপি(BJP)। যদিও রাজ্যের দুই বিরোধী পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। কিনতি ঘটনা হল, এই আন্দোলন বা অচলাবস্থা(Strike) এবং রাজনৈতিক তরজার মধ্যে সব থেকে বেশি হয়রানি হচ্ছেন আমজনতা। তার জেরে ক্ষোভও বাড়ছে। সেই ক্ষোভের আঁচ পেয়েই এবার বড়সড় ঘোষণা করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী(Snehasish Chakrabarty)। জানিয়ে দিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আন্দোলনরত কর্মীরা এবার থেকে প্রতি মাসে ২৬দিন করে কাজ পাবেন। বাকি দাবিদাওয়া নিয়ে কালিপুজোর পরে হবে আলোচনা। সেই সঙ্গে তিনি অনুরোধ জানিয়েছেন যাতে অস্থায়ী কর্মীরা পুজোর সময়ে আমজনতার হয়রানির কথা মাথায় রেখে যেন আন্দোলন প্রত্যাহার করা হয়। 

গত ৬ দিন ধরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীরা কর্মবিরতি ও বেশ কয়েকদফা দাবিতে আন্দোলন শুরু করেছেন। আর তার জেরে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় সরকারি বাস পরিষেবা কার্যত শিকেয়ে উঠেছিল। এর জেরে সব থেকে বেশি হয়রানির শিকার হচ্ছিলেন আমজনতা, বিশেষ করে যারা জেলা থেকে জেলায় বা কলকাতায় আসার যাওয়ার জন্য সরকারি পরিবহণ ব্যবস্থার ওপর নির্ভরশীল। মূলত স্থায়ীকরণ, সম কাজে সম বেতন, সবেতন ছুটি মঞ্জুর, মাসে অন্তত ২৬ দিনের কাজ – এই দাবিগুলিকে সামনে রেখেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অস্থায়ী কর্মীরা আন্দোলন শুরু করেছেন। এবার এই সব দাবির মধ্যে এদিন স্নেহাশিষবাবু জানিয়েছেন যে, ‘এবার থেকে প্রতি মাসে প্রত্যেক অস্থায়ী কর্মী ২৬দিন করে কাজ পাবেন। ছুটি ও অনান্য দাবি দাওয়া নিয়ে কালিপুজোর পরেই আমি নিজে তাঁদের সঙ্গে আলোচনায় বসব। যতটা সুযোগসুবিধা তাঁদের দেওয়া যায় সেটা আমি দেখব। শুধু অনুরোধ করব আমজনতার কথা মাথায় রেখে পুজোর মুখে এই কর্মবিরতি যেন প্রত্যাহার করে নেওয়া হয়।’

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অস্থায়ী কর্মীদেরীই কর্মবিরতিতে গত কয়েকদিন ধরেই যাত্রী-ভোগান্তির ছবি ধরা পড়ছে বাংলার জেলায় জেলায়। দুর্গাপুর থেকে বাঁকুড়া, পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম, সিউড়ি থেকে কালনা, রামপুরহাট থেকে বহরমপুর, সর্বত্রই গন্তব্যে পৌঁছতে গিয়ে, চরম হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। তবে এদিন পরিবহণমন্ত্রীর ঘোষণার পরে পরেই দিঘা ও দুর্গাপুরের ডিপোতে কর্মবিরতি প্রত্যাহারের ইঙ্গিত মিলেছে। যদি তা বাস্তবায়িত হয় তাহলে দক্ষিণবঙ্গের অনান্য ডিপোতে এদিনই আন্দোলন প্রত্যাহৃত হবে বলে আন্দোলনকারীরা আশ্বাস দিয়েছেন।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি