বরফের চাদরে ঢেকেছে সিকিম, বিপর্যয়ের পর ছন্দে ফিরছে উত্তরবঙ্গ

Share:

নিজস্ব প্রতিনিধি: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরের বহু স্থান। একাধিক এলাকায় নেমেছিল ধস। ভয়াল রূপ নিয়েছিল উত্তরের বালাসন। জলের তোড়ে ভেঙেছিল ব্রিজ। বিপর্যস্ত হয়ে পড়েছিল যোগাযোগ ব্যবস্থা। মুখ থুবড়ে পড়েছিল শিলিগুড়ি-মিরিক যোগাযোগ। বাংলা-সিকিম লাইফলাইন বিধ্বস্ত হয়েছিল। শিলিগুড়ি থেকে সিকিমগামী রাস্তায় ধস নামে। বন্ধ করে দেওয়া হয় কালিম্পং-দার্জিলিং রাজ্য সড়ক। উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। ঘোর অন্ধকার নিশি কাটিয়ে অবশেষে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এখন আর উত্তরবঙ্গে বর্ষার সম্ভাবনা নেই। উত্তরে এ বছরের মতো বেজে গিয়েছে বর্ষা বিদায়ের ঘণ্টা। বৃষ্টি থেমেছে উত্তরবঙ্গের বহু জায়গাতেই। উপরি পাওনা হিসাবে পাওয়া যাচ্ছে ঝকঝকে আকাশ, শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘাকে। 

আলিপুর জানিয়েছে,  বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জায়গায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। গত শনিবার থেকে প্রবল বৃষ্টির কারণে রীতিমত বিপর্যস্ত হয়ে গিয়েছে উত্তরবঙ্গ। মিরিক ও নাগরাকাটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছিল একাধিক সেতু। হলং, শিসামারা সহ একাধিক নদী ফুঁসছিল। তারপরেই প্রশ্ন উঠছিল কবে স্বাভাবিক হবে পরিস্থিতি। এই আবহে স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী কয়েক দিন ভারী কিংবা অতি ভারী কোনও বৃষ্টি হবে না উত্তরবঙ্গে। বরং উত্তরে এখন চলছে বরফের খেলা। পাহাড় থেকে ডুয়ার্সে আপাতত পড়ছে স্বস্তির নিঃশ্বাস।

দীর্ঘদিন পর আকাশ পরিষ্কার। তাই পর্যটকদের কাছে নিজেকে উজার করে দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সোমবারই হয়ে গিয়েছে মরশুমের প্রথম তুষারপাত। তারপর থেকে চলছে। সোশ্যাল মিডিয়া খুললে এখন শুধু স্লিপিং বুদ্ধের দর্শক। পর্যটকরা জানাচ্ছেন যেভাবে কাঞ্চনজঙ্ঘা ধরা দিচ্ছেন তার জন্য শত বিপদ তুচ্ছ করা যায়। সিকিমের নাথুলা, জিরো পয়েন্ট ঢেকে গিয়েছে সাদা বরফের চাদরে। যেদিকে চোখ যাচ্ছে শুধুই পেঁজা তুলোর মতো বরফ। প্রবল ঝুঁকি নিয়েও যারা থেকে গিয়েছিলেন তাঁদের এখন সোনায় সোহাগা। বরফ পড়াকে উপভোগ করতে, বরফ নিয়ে খেলতে এখন ব্যস্ত তাঁরা। পর্যটকদের উচ্ছ্বাসে আশার আলো দেখছেন স্থানীয়রা। তাঁদের বিশ্বাস মানুষ পাহাড়কে ভুলবে না।  

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা