নাটক! গণইস্তফার এক মাস বাদে আনুষ্ঠানিকতা মেনে ইস্তফা দেননি একজনও চিকি‍ৎসক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদে ১০ দফা দাবি পূরণে অনশনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। আর তখনই গণইস্তফার  পথে নামেন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা। এই কর্মকাণ্ডটি চলেছিল ৮ অক্টোবর থেকে শুরু করে টানা ১৪ অক্টোবর পর্যন্ত। এই ঘটনা নিয়ে সেইসময় তোলপাড় হয়ে যায় গোটা রাজ্য।

আজ ১১ নভেম্বর প্রায় ১ মাস পার। তবে এখন পর্যন্ত কোন চিকিৎসকেরাই নিয়ম মেনে  স্বতন্ত্র ইস্তফা জমা দেননি।  এমনটাই জানা যাচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রে। আর তাতেই প্রশ্ন উঠছে ঠিক একমাস আগে যেভাবে লাইভ করে গণ ইস্তফা দিয়েছিলেন চিকিৎসকেরা সেগুলি কী তাহলে নাটক ছিল? না লোক দেখানো? নাকি সরকারকে চাপে রাখার কৌশল? ইতিমধ্যেই এই নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।

সমালোচকদের একাংশ জানিয়েছেন, দিস্তা দিস্তা ইস্তফার একটিকেও যাতে গুরুত্ব দিয়ে রাজ্য গ্রহণ না করে সেইজন্য এই সাদা-কাগজে গণইস্তফার পরিকল্পনা করেছিলেন চিকিৎসকেরা। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানান, ‘আধিকারিকরা বলেন, একটিও ইস্তফা নয়। কারণ, নিয়োগপত্র যেমন চাকরিপ্রার্থীর ব্যক্তিগত। ইস্তফাপত্রও ঠিক তেমনই ।‘ বলা বাহুল্য, ইস্তফাপত্র দুটি ধরণের হয়ে থাকে। একটি ভলান্টারি রিটায়ারমেন্ট। যা ২০ বছর টানা চাকরি এবং ৫০ বছর বয়স হলে তার আবেদন সম্ভব।আর দ্বিতীয়টি হল রেজিগনেশন বা ইস্তফা। এক্ষেত্রে সরকারি আবেদনপত্র বা ফর্ম আছে। স্বাস্থ্যদপ্তরের প্রধান সচিবকে উদ্দেশ্য করে দিতে হয় ইস্তফা। আর এটি করতে সময় লাগে প্রায় ১ মাস। একথায় বলা যায়, বর্তমানে   চিকিৎসকদের এই গণইস্তফা নিয়ে এখন উঠছে নানান প্রশ্ন।

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক