ময়নাগুড়িতে মৃত ঠিক কত, উঠছে প্রশ্ন! হয়রান পরিজনেরা

এদিন সকাল থেকেই অনেক পরিজনই তাঁদের নিকট আত্মীয় থেকে বন্ধুদের খুঁজে পাচ্ছেন না যারা ওই অভিশপ্ত ট্রেনে সফর করছিলেন। এদিন সকাল থেকেই তাঁরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন একের পর এক হাসপাতালে। উঁকি মারছেন মর্গেও। কিন্তু কোথাও আশার আলো দেখতে পাচ্ছেন না। বেসরকারি মতে এই নিখোঁজদের সংখ্যা ৫০ এর ওপরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেলমন্ত্রক বলছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমহণীতে বৃহস্পতিবার বিকালে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা মাত্র ৯। আহত মাত্র ৩৬জন। কিন্তু এদিন সকাল থেকেই অনেক পরিজনই তাঁদের নিকট আত্মীয় থেকে বন্ধুদের খুঁজে পাচ্ছেন না যারা ওই অভিশপ্ত ট্রেনে সফর করছিলেন। এদিন সকাল থেকেই তাঁরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন একের পর এক হাসপাতালে। উঁকি মারছেন মর্গেও। কিন্তু কোথাও আশার আলো দেখতে পাচ্ছেন না। বেসরকারি মতে এই নিখোঁজদের সংখ্যা ৫০ এর ওপরে। যদিও রাজ্য প্রশাসন বা রেল মন্ত্রকের তরফে এখন সরকারি ভাবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। বরঞ্চ রেলের তরফে জানানো হয়েছে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের ভেতরে আর কেউ আটকে নেই। উদ্ধারকার্যও শেষ হয়ে গিয়েছে। এখন চলছে হাইড্রলিক ক্রেনের মাধ্যমে লাইন থেকে ছিটকে উল্টে পড়া কামরাগুলিকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার কাজ। কামরা সরানোর পাশাপাশি বেঁকে যাওয়া লাইন তুলে দিয়ে নতুন লাইন বসানোর কাজও শুরু হয়েছে।

বৃহস্পতিবারের এই দুর্ঘটনার পর থেকে যারা নিখোঁজ হয়ে গিয়েছেন তাঁদের একটা অংশ যেমন এ রাজ্যের বাসিন্দা তেমনি রয়েছেন ভিন রাজ্যের বাসিন্দারাও। যেমন জয়পুরের কর্মস্থল থেকে কোচবিহারের বাড়ি ফিরছিলেন রঞ্জিত বর্মন। দুর্ঘটনার ১০ মিনিট আগেও তিনি কথা বলেছেন পরিবারের সঙ্গে। অথচ এদিন সকালে মৃত বা আহতদের মধ্যে তাঁর কোনও সন্ধানই পাননি তাঁর পরিজনেরা। কোচবিহারের সিঙিমারির এলাকার বাসিন্দা মঙ্গল রায়ও বাড়ি ফিরছিলেন এই ট্রেনে। কিন্তু দুর্ঘটনার পর থেকে তাঁরও আর কোনও সন্ধান মিলছে না। জলপাইগুড়ির বচ্চন ওরাঁওয়ের ভাই মঙ্গল ওরাঁও ওই অভিশপ্ত ট্রেনের যাত্রী হিসাবে সফর করছিলেন। এস ৫ কামরায় ছিলেন তিনি। কিন্তু দুর্ঘটনার পর থেকে তাঁর আর কোনও সন্ধানই মিলছে না।

এইরকম বেশ কিছু পরিবারের দাবি তাঁদের নিকটজনেরা ওই ট্রেনে সফর করছিলেন। কিন্তু দুর্ঘটনার পর থেকে তাঁদের আর কোনও খোঁজ মিলছে না। অনেকেই সরাসরি অভিযোগ তুলছেন গোটা দুর্ঘটনাকে ছোট করে দেখানোর জন্য এবং ক্ষতিপূরণ না দেওয়ার মনোভাব থেকেই নিখোঁজদের বিষয়টি চেপে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে মৃতদেহ পাচার করে দেওয়াও হতে পারে বলে তাঁদের অভিযোগ।

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা