Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গতার ছবি পাঠাতেন স্বামীকে, যুবকের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিণঘাটা : শশুরবাড়িতে গিয়ে হাওড়ার যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের স্ত্রী আত্মহত্যার কথা বললেও মানতে নারাজ যুবকের পরিবার।  হাওড়ার শিয়ালডাঙার বাসিন্দা শুভেন্দু সাহাকে খুন করা হয়েছে বলে জানানো হয়েছে। খুনে অভিযোগ তুলে নদিয়ার হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।

কয়েকদিন আগেই মেঘালয়ে হানিমুন মার্ডারের খবর ছিল শিরোনামে। মধুচন্দ্রিমায় গিয়ে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করা কথা শোনা গিয়েছে। এই ক্ষেত্রেও তেমন ঘটনাই ঘটেছে বলে অভিযোগ করেছে হাওড়ার শিয়ালডাঙার বাসিন্দা শুভেন্দু সাহার পরিবার। তাঁদের অভিযোগ, বিয়ের পর পুরোনো প্রেমিকের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন শুভেন্দুর স্ত্রী উমা।

তাঁদের আরো অভিযোগ, প্রেমিকের সঙ্গে নিজের অন্তরঙ্গতার ছবি স্বামীকে পাঠাতেন উমা। বার বার মানসিক নির্যাতনের অভিযোগও উঠেছে। শুভেন্দু ও উমার ২টি সন্তানও রয়েছে বলে জানা গিয়েছে। দুই মাস আগে স্বামীর সঙ্গে অশান্তি করে বাপের বাড়ি চলে গিয়েছিলেন উমা। প্রতি রবিবার সন্তানদের সঙ্গে দেখা করতে শশুরবাড়িতে যেতেন। সেই মতো এই সপ্তাহেও গিয়েছিলেন। পরে শুভেন্দুর শশুরবাড়ি থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়।

পরিবারের দাবি, শুভেন্দুকে খুন করা হয়েছে। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। মৃতের পরিবারের পক্ষ থেকে শুভেন্দুর স্ত্রী ও তার বাপের বাড়ির একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই বিষয়ে তদন্ত শুরু করেছে নদিয়ার হরিণঘাটা থানার পুলিশ। এই ঘটনায় মৃতের স্ত্রী ও পরিবার সহ শশুরবাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে মেঘালয়ের ছায়া কি এবার নদিয়ায়?

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কুমিরের পেট থেকে মিলল মানুষের দেহ! দক্ষিণ আফ্রিকায় হাড়হিম করা ঘটনা

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি

এসির তাপমাত্রা কত রাখলে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয় জানেন?