শৈত্যপ্রবাহ মেলেনি, কিন্তু তাপপ্রবাহে পুড়বে দক্ষিণবঙ্গ

কালবৈশাখী না হলে মার্চের শেষে কি এপ্রিলের প্রথম দিকেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর আবহাওয়াবিদরা জানিয়েছিলেন শীতের মরশুমে মিলবে শৈত্যপ্রবাহ(Cold Wave)। শীত নাকি বহু রেকর্ড ভাঙবে আর গড়বে। যদিও সেই পূর্বাভাস মেলেনি। রেকর্ড ভাঙা তো দূরের কথা, শৈত্যপ্রবাহটুকুও মেলেনি। এখন আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি বছরে গ্রীষ্মের মরশুমে তাপপ্রবাহে(Heat Wave) দগ্ধ হবে দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলি। তবে কালবৈশাখী ঝড়ের ঘনঘটা থাকলে সেই তাপপ্রবাহ ধাক্কা খাবে। সেক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। আবহাওয়াবিওদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর তা হবে কালবৈশাখী(Kalbaishakhi) ঝড়ের হাত ধরেই। প্রতিটি ক্ষেত্রে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে ও তা থেকেই ঝরবে বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সেই ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে।   

আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত একটানা তাপপ্রবাহের আশঙ্কা কমই থাকছে দক্ষিণবঙ্গের বুকে। এই ৩ মাসে তাপমাত্রার গড় স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখন যত দিন যাবে, তত পারদ চড়বে। তবে এই উত্থান লাগামছাড়া হওয়ার সম্ভাবনা নেই। নিয়মিত ঝড়বৃ্ষ্টি, কালবৈশাখী তাপপ্রবাহের ক্ষেত্রে বাধা হতে পারে। সাহায্য করতে পারে পশ্চিমী ঝঞ্ঝাও। বঙ্গোপসাগরে বছরের প্রথম নিম্নচাপের প্রভাবে শুক্রবারই মেঘলা হয়েছে বাংলার আকাশ। তবে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে বাংলার পরিমণ্ডলে। তার জেরে দক্ষিণবঙ্গের বাসিন্দারা শুকনো গরম থেকে রেহাই পেলেও ভ্যাপসা গরমে ভুগতে পারেন। তবে আশঙ্কাও থাকছে। কালবৈশাখী না হলে মার্চের শেষে কি এপ্রিলের প্রথম দিকেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ সেক্ষেত্রে এপ্রিল আর মে মাসে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে পুড়বে বাংলা। 

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম