সকাল থেকেই মেঘে ঢাকা দক্ষিণবঙ্গ, বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায়

বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। কয়েকটি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম সকালে দক্ষিণবঙ্গে(South Bengal) অনেকেই ঘুম থেকে উঠে দেখেন আশেপাশের এলাকা ঘন কুয়াশায় ঢাকা। সেই এলাকা কলকাতা হোক কী শহরতলি, শিল্পাঞ্চল হোক কী গ্রাম। সেই সঙ্গে আকাশও ছিল মেঘে ঢাকা। সকাল ৯-১০টা থেকেই কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের আকাশে শুরু হয়ে মেঘের গর্জন। সঙ্গে বৃষ্টি। কোথাও মুষলধারে, কোথাও বা মাঝারি। হালকা বৃষ্টিও(Rain) হয়েছে কোথাও কোথাও। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, এদিন দিনভর চলবে রোদ-বৃষ্টির লুকোচুরি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। দক্ষিণবঙ্গে জেলায় জেলায় এদিন দুপুরের দিকে বা বিকালে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। বৃষ্টির কারণে আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে কমলা সতর্কতাও(Orange Alert)। এদিন বিকাল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ(Thunderstorm) সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের দাবি, এদিন অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুড়েই আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃ্ষ্টি হবে। কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনাও থাকছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া সোমবার শুকনো থাকলেও মঙ্গলবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা। তবে বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মোটের ওপর বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর মধ্যে মঙ্গল ও বুধবার কলকাতাসহ  দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির মাত্রা বেশি হওয়ার সম্ভাবনা থাকায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহকারে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হতে পারে। এখন ঝাড়খণ্ড থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতি ও বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার জন্য বজ্রগর্ভ মেঘ সৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে। তবে মেঘলা আকাশের জন্য গরমও কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে। আগামী বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা কম থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে তারপরে কিন্তু বাংলাজুড়েই পারা চড়বে। কমবে বৃষ্টির সম্ভাবনা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের