‘জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ভর করছে হাইকোর্টের রায়ের উপর’, বিজ্ঞপ্তি কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের নিজয়োল্লাসের পথে কাঁটা হয়ে দাঁড়াল রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলাশাসকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ‘কলকাতা হাইকোর্টের চূড়ান্ত নির্দেশের উপরেই নির্ভর করছে জয়ী প্রার্থীদের ভাগ্য।’ অতি দ্রুতই বিষয়টি জয়ী প্রার্থীদের জানানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। অর্থা‍ৎ জয়ের শংসাপত্র হাতে পেলেও কার্যত জয় নিয়ে সংশয়েই থাকলেন গ্রাম বাংলার ভোটের সফল প্রার্থীরা।

চলতি সপ্তাহেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, ‘সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে যারা জয়ী হয়েছেন তাদের ভাগ্য নির্ভর করছে মামলার রায়ের উপরে।’ অর্থা‍ৎ জনগণের আদালতে জিতলেও জয়ীর তকমা পাবেন কিনা, তা ঠিক করবে আদালত। ওই নির্দেশের কথা পঞ্চায়েতে জয়ী সব প্রার্থীকে জানানোর জন্য্যো রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল আদালত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণের পরেই আইনজীবী মহলে জল্পনা শুরু হয়, তাহলে কী পঞ্চায়েত নির্বাচন বাতিলের মতো নজিরবিহীন সিদ্ধান্ত নেবে আদালত? যদিও প্রবীণ আইনজীবীদের মতে, নির্বাচন বাতিলের এক্তিয়ার নেই কলকাতা হাইকোর্টের। আদালতের

আগামী ২০ জুলাই এ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি। তার আগেই রাজ্যের সব জেলাশাসককে চিঠি দিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের কথা স্মরণ করিয়ে দিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আর এদিনের ওই নির্দেশিকার ফলে কিছুটা হলেও মুষড়ে পড়েছেন জয়ী প্রার্থীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, যেখানে শান্তিতে ভোট পর্ব মিটেছে সেখানকার জয়ী প্রার্থীরা কী অপরাধ করলেন?

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

গলা ব্যাথায় কাহিল? অব্যর্থ দাওয়াইয়ের কাজ করবে রান্নাঘরে থাকা আদা

শনির বক্রীচক্রে ভাগ্য খুলছে ৩ রাশির জাতকদের! কেরিয়ার ও ব্যবসায় মিলতে পারে সাফল্য!

১ অগস্ট থেকেই বদলাবে ভাগ্য! শুক্রের অবস্থান বদলে বিপদ বাড়বে ৪ রাশির জাতকদের

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ