এই মুহূর্তে

বিপুল কর্মসংস্থান হতে চলেছে স্বাস্থ্য দফতরে, বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ চূড়ান্ত

নিজস্ব প্রতিনিধি:‌ একদিকে শিক্ষা দফতরে নিয়োগ হচ্ছে বিপুল সংখ্যায়। অপরদিকে থেমে নেই রাজ্য স্বাস্থ্য দফতরও নিয়োগের ক্ষেত্রে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই বিপুল কর্মসংস্থানের সুযোগ হওয়ায় খুশি যুবক যুবতীরা। আর তাই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চায় বেকার যুবক–যুবতীদের চাকরি দিতে। কিন্তু বারবার নানা মামলা করে বিরোধীরা তা আটকে দিচ্ছে বলে অভিযোগ। এবার একদিকে যখন শিক্ষা দফতরে দেদার নিয়োগ চলছে তখন বাংলার স্বাস্থ্য দফতরও জারি করল নিয়োগের বিজ্ঞপ্তি। সেখানে ব্যাপক হারে কর্মসংস্থান হবে।

এদিকে ফার্মাসিস্ট, জিএনএম নার্সিং, স্টাফ নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট–সহ একাধিক পদে নিয়োগও সম্পূর্ণ। এআর স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, জিএনএম নার্সিং পদের জন্য নারী–পুরুষ মিলিয়ে ৩ হাজার ৩৬৩টি শূন্যপদের ঘোষণা করা হয়েছিল। সেখানে আবেদন জমা পড়ে ৪০ হাজারেরও বেশি। আর কম্পিউটার পরীক্ষা, ইন্টারভিউয়ের পর অবশেষে এবার ঘোষণা করা হয়েছে প্যানেল। রাজ্যের প্রত্যেকটি সরকারি মেডিক্যাল কলেজের একাধিক বিভাগে সব মিলিয়ে ৪১৬ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করেছে স্বাস্থ্য দফতর। সব সরকারি মেডিক্যাল কলেজে ৪৭টি পৃথক পৃথক বিভাগে প্রায় ৫২২টি শূন্যপদ ছিল। সেখানেই নিয়োগ হয়েছে সহকারী অধ্যাপক। আর জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদেও প্রত্যেক জেলায় নিয়োগ করা হয়েছে।

অন্যদিকে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ছিল ১ হাজার ২২৭। সেখানে আবেদন জমা পড়ে প্রায় আটগুণ। ৮ হাজার ৪৯ জন আবেদন করেছিল। তার মধ্যে ১ হাজার ১৩২ জনের প্যানেল প্রকাশ করা হয়েছে। এবার প্রকাশ পেতে চলেছে ফার্মাসিস্টদের প্যানেলও বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। শুধু এখানেই শেষ নয়, প্রায় ৯ হাজার নিয়োগ হচ্ছে রাজ্যে। একাধিক পদে এই নিয়োগের খবরে এখন খুশির হাওয়া বাংলার যুবক–যুবতীদের মধ্যে।

এছাড়া রাজ্য সরকারি হাসপাতালে মেডিক্যাল টেকনোলজিস্ট দরকার ছিল। তাই পদের সংখ্যার থেকে পাঁচগুণ আবেদন জমা পড়েছিল স্বাস্থ্য দফতরে। এবার স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মেডিক্যাল টেকনোলজিস্ট পদে শূন্যপদ ছিল ৮০৭টি। আবেদন জমা পড়ে ৪ হাজার ২৯৭। তার মধ্যে ৪ হাজার ২০ জনকে কম্পিউটার পরীক্ষার জন্য চিহ্নিত করা হয়। কম্পিউটার পরীক্ষার ফলাফল অনুযায়ী, ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন ১ হাজার ৫৪৭ জন। দ্রুত এই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে প্রত্যেকটি সরকারি হাসপাতালে নিয়োগ করা হবে মেডিক্যাল টেকনোলজিস্ট। যা নিঃসন্দেহে বড় খবর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ, মধ্যস্থতা করতে গিয়ে জখম ২ অধ্যাপক

‘‌আমি আর ডাবগ্রাম–ফুলবাড়ি থেকে দাঁড়াচ্ছি না’‌, তাহলে কোন কেন্দ্রে?‌ জানিয়ে দিলেন গৌতম

গাইঘাটায় রাস্তার আলো জ্বালাতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ, ধৃত ২

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ সিউড়ির গার্লস হাই স্কুলে হাজির জেলাশাসক

‘‌এবার দল সিদ্ধান্ত নেবে’‌, প্রতীক উর ইস্যুতে ঢোঁক গিলেও অহংকারী মেজাজ সেলিমের

ভূমিহীন চাষি ও ক্ষেতমজুরদের জন্যও এবার ‘কৃষকবন্ধু’, বড় ঘোষণা রাজ্য সরকারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohammedan SC vs FC Goa 0 - 2
Goals
Goal at 4' & 32'
Live Score 0 - 2
Match Status Ayush Dev Chhetri (FC Goa) Yellow Card at 25'
Powered by Ei Muhurte