স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগপতি বানাতে তৈরি হবে ‘বিত্ত সখীদের দল’

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এবার উদ্যোগপতি রূপে প্রস্তুত করতে সচেষ্ট হল রাজ্যের পঞ্চায়েত দফতর। মহিলাদের নিয়ে তৈরি হবে ‘বিত্ত সখীদের দল’।

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলায়(Bengal) থাকা স্বনির্ভর গোষ্ঠীর(Self Help Groups) মহিলাদের এবার উদ্যোগপতি রূপে প্রস্তুত করতে সচেষ্ট হল রাজ্যের পঞ্চায়েত দফতর(Panchayat Department)। মহিলাদের নিয়ে তৈরি হবে ‘বিত্ত সখীদের দল’। গ্রামে গ্রামে যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ছোট বা বড় আকারের ব্যবসা করতে চান বা ইতিমধ্যেই সে কাজ করছেন, তাঁদের সাহায্য করবেন বিত্ত সখীরা। গোষ্ঠীর মহিলাদের ব্যক্তিগত ঋণের প্রয়োজন পড়লে, তাঁরা কীভাবে ব্যাঙ্কের কাছে আবেদন করবেন, প্রকল্প রিপোর্ট কীভাবে তৈরি করবেন, সেটা দেখার দায়িত্ব বিত্ত সখীদের। প্রাথমিকভাবে এই কাজে মাস্টার ট্রেনারদের(Master Trainer) একটি দল তৈরি করা হবে। তারা নিজের নিজের ব্লক ও গ্রামে গিয়ে বাকিদের প্রশিক্ষিত করে তুলবে।    

আরও পড়ুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের ওপর আবারও সুপ্রিম স্থগিতাদেশ

জানা গিয়েছে, বাংলার গ্রামগুলিতে বহু স্বনির্ভর গোষ্ঠী রয়েছে যাদের ব্যবসা ও কাজের পরিধি অনেকটা বিস্তৃত। এই কাজের জন্য স্বল্প সুদে যে পরিমাণ ঋণ তারা পায় তা অনেক ক্ষেত্রে যথেষ্ট নয় বলে জানতে পেরেছেন পঞ্চায়েত দফতরের আধিকারিকরা। সেক্ষেত্রে সদস্যদের নিজেদের ব্যবসা বৃদ্ধির জন্য ব্যক্তিগত ঋণের আবেদনই একমাত্র উপায়। কিন্তু তাঁদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যাঁরা ঋণ নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে ওয়াকিবহাল নন। এঁদের সাহায্য করতেই তৈরি হয়েছে বিত্ত সখীদের দল। ধরা যাক ক্রেডিট লিঙ্কেজ বা স্বল্প সুদে একটি স্বনির্ভর গোষ্ঠী ৫ লক্ষ টাকা ব্যাঙ্ক ঋণ পেয়েছে। কিন্তু তার মধ্যে একজন সদস্যরই প্রয়োজন ২ লক্ষ টাকা। সেক্ষেত্রে তো বাকিরা টাকা কম পাবেন। এবার যাঁর বেশি টাকার প্রয়োজন, তিনি কীভাবে সেটা ব্যাঙ্ক থেকে পাবেন, তাঁদের সাহায্য করার জন্যই এই বিত্ত সখীদের তৈরি করা হচ্ছে।  

আরও পড়ুন দুবাইয়ে আটকে নদিয়ার ১৩ শ্রমিক, বাড়ি ফেরানোর আর্জি

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণের জন্য অনেক খুঁটিনাটি কাগজপত্র বা নথিপত্র জমা দিতে হয়। সামান্য ভুল বা অসম্পূর্ণ আবেদন হলে তা বাতিল হয়ে যেতে পারে। এমনটা যাতে না হয় তা নিশ্চিত করবেন বিত্ত সখীরা। এ বছর অন্তত ২০০ জনকে প্রশিক্ষণ দিয়ে এরকম দল তৈরি করতে চায় রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রথম দফার ৩ দিনের প্রশিক্ষণ শেষও হয়ে গিয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে অনেক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা নিজেদের ব্যবসার যেমন বিস্তার ঘটাতে পারবেন তেমনই আগামিদিনে উদ্যোগপতি হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করে তোলার সুযোগ পাবেন বলেই মনে করছেন রাজ্যের পঞ্চায়েত দফতরের আধিকারিকেরা।

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন কেরলমের ভক্ত

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

‘ডাবিংয়ের জন্যে আগামিকাল মুম্বই আসব’, মৃত্যুর ২ দিন আগেও প্রযোজকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নানা

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ