টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইডি, সিবিআইয়ের পর এ বার রাজ্য পুলিশের নজরে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাহগল হোসেন। শুক্রবার গভীর রাত থেকে বোলপুরের বাইপাস সংলগ্ন তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালায় বীরভূম জেলা পুলিশ। তল্লাশিতে ‘টাকার মেশিন’ ব্যবহার করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

গরু পাচার মামলায় নাম জড়ানোর পর থেকেই তদন্তকারী সংস্থাগুলির নজরে ছিলেন সাহগল। এর আগে ইডি এবং সিবিআইও তাঁর ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল। এ বার কেন রাজ্য পুলিশ তাঁর বাড়িতে হানা দিল, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। নতুন কোনও অপরাধচক্রের সঙ্গে সাহগলের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। অন্য দিকে, শুক্রবার রাত পৌনে ১০টা নাগাদ বীরভূমের এক ভূমি দফতরের কর্মীর বাড়িতেও তল্লাশি চালায় জেলা পুলিশের একটি দল। সিউড়ি সদর মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেড ক্লার্ক প্রবীর দাসের বাড়িতে চলে ওই অভিযান।জানা গিয়েছে, প্রবীরের বাড়ি থেকে ৮১ হাজার টাকা উদ্ধার হয়েছে, এবং টুলু মণ্ডলের সঙ্গে যোগাযোগও  ছিল এই প্রবীর দাসের।

আরও পড়ুনঃ ‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

সূত্রের খবর, টুলু মণ্ডলের সঙ্গে প্রবীরের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও সরকারি ভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। টুলুর ম্যানেজার-সহ ঘনিষ্ঠদের গ্রেফতারের পর তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া একটি ডায়েরিতে কয়েক জন সরকারি আধিকারিকের নাম থাকার কথা সামনে এসেছে। সেই সূত্রেই এই তল্লাশি কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রবীরের বন্ধু ও সহকর্মী শ্যামাদাস চট্টোপাধ্যায়ের দাবি, তদন্তকারীরা তাঁকে টুলু মণ্ডল সম্পর্কে প্রশ্ন করেছেন। এখন সাহগল ও প্রবীরের কাছ থেকে তদন্তে নতুন কোনও সূত্র মেলে কি না, সে দিকেই নজর পুলিশের।

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

‘মায়ের কাছেই ইসলামের যাবতীয় শিক্ষা পেয়েছি’, বড় তথ্য ফাঁস করলেন শর্মিলার কন্যা সাবা

আরজি কর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের

ঝিঙে দেখলেই মুখ ভার? এই সবজি দিয়ে বানিয়ে ফেলুন রসগোল্লা, চেটেপুটে খাবে ছোটরাও

সাপে কাটা ভাইয়ের জ্ঞান ফেরাতে এক ঘণ্টায় ১৫০ বার চড় মারলেন দাদা, ভাইরাল ভিডিএ

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ