পুরী মন্দিরের রাজেশ দৈতাপতির হাতেই প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন জগন্নাথের কাঠের বিগ্রহে

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা  : পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম মেনে জগন্নাথের কাঠের বিগ্রহে সম্পন্ন হয়েছে প্রাণপ্রতিষ্ঠা। নিমকাঠের তৈরি বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেছেন পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম  সেবায়েত রাজেশ দ্বৈতাপতি। তাঁর সঙ্গে এদিন প্রাণপ্রতিষ্ঠায় ছিলেন আরও পুরোহিতরা। কাঠের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার পর হয় পাথরের জগন্নাথে প্রাণপ্রতিষ্ঠা। একসঙ্গে রাধাকৃষ্ণের পাথরের মূর্তিতেও প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়।

প্রাণপ্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ ছিল মাত্র ২০ মিনিট। বুধবার সকাল ১১:১০ থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মাহেন্দ্রক্ষণে দেবতার সর্বাঙ্গে কুশ স্পর্শ করানো হয়। প্রাণপ্রতিষ্ঠার পর জগন্নাথের স্নান এবং বস্ত্র পরিধানের প্রক্রিয়া। প্রভুকে অর্পণের জন্য তৈরি হয়েছে ৫৬ ভোগ। দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল দিঘা। সব অপেক্ষার অবসান ঘটিয়ে বুধাবার উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের। মুখ্যমন্ত্রীর হাতেই উদ্বোধন এই মন্দিরের। দ্বারোদঘাটনের আগে বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাস্তুযজ্ঞ থেকে মহাযজ্ঞের আয়োজন হয়েছে। সেখানেই রাজ্যবাসীর জন্য পুজো দিয়েছেন তিনি।

দিঘার জগন্নাথ দেবের মন্দিরটি তৈরি হয়েছে সম্পূর্ণ কলিঙ্গ শৈলীতে। ঠিক যেমন পুরীতে রয়েছে তেমনভাবেই তৈরি হয়েছে এই মন্দির। মঙ্গলবার দুপুরের যজ্ঞে পূর্ণাহুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। যজ্ঞের সময় মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়। এসেছেন ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ও। পূর্ণাহুতির পরে পুরোহিতদের হাতে শরবত তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

উল্লেখ্য, ২০১৮ সালে পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে দিঘায় জগন্নাথ মন্দির তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপর করোনাকালে মন্দির নির্মাণ বন্ধ ছিল। পরে তা শুরু হয়। রাজস্থান থেকে অন্তত ৮০০ কারিগর এনে কাজ করা হয়েছিল। মূল মন্দিরে সিংহাসনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। এছাড়া থাকছে ভোগমণ্ডপ, নাটমন্দির, জগমোহন এবং গর্ভগৃহ।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা