পকেটে মাত্র ৪ হাজার! ডুয়ার্সের চা বাগানে ব্রিটিশ বাংলোতে রাজকীয় সফরের সুযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: শিমলা যেতে না পারলেও পাহাড়ে হারিয়ে যেতে মন চায়? তাহলে উত্তরবঙ্গেই আছে এক দারুণ ফাগু! যেখানে ভিড় নেই, আছে নির্জন পাহাড়, চা-বাগানের সবুজ ঢেউ আর ব্রিটিশ আমলের নীরবতা। হিমাচলের ফাগুর মত না হলেও এই ফাগু একেবারেই বাংলার নিজস্ব রত্ন। ডুয়ার্সের কোলে লুকিয়ে থাকা এক শান্ত স্বর্গ।

শিমলা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের হিমাচলের ফাগু আপেল বাগানের জন্য পরিচিত হলেও, পশ্চিমবঙ্গের ফাগু চেনা যায় বিস্তৃত চা-বাগান আর পাহাড়ি সবুজে। ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় টি এস্টেট ফাগু, যেখানে পাহাড়ের ঢালে ঢালে ছড়িয়ে রয়েছে সবুজ চা-পাতার গালিচা। নিউ মাল জংশন থেকে চালসার রাস্তা ধরে এগোলেই পৌঁছে যাওয়া যায় এই অপূর্ব গ্রামে। লোয়ার ফাগুর পাশ দিয়ে বয়ে চলেছে চেল নদী।একদিকে পাথরঝোরা অন্যদিকে সামসিং। চারপাশে শুধু সবুজ আর সবুজ।

আরও পড়ুন: ‘রোজ ডে’-তে বাজারে গোলাপের দাম আকাশছোঁয়া, কিনতে ভিড় ক্রেতাদের

এখানে এসে শুধু বিশ্রাম নয়, চা-বাগান ও ফ্যাক্টরি ঘোরা, নিজে হাতে চা পাতা তোলা, টো টেস্টিংয়ের সুযোগও রয়েছে। কাছেই গরুমারা জাতীয় উদ্যান চাইলেই জঙ্গল সাফারি করা যায়। এছাড়া কালিম্পং , লাভা, রিশপও খুব দূরে নয়। সব মিলিয়ে ৩-৪ দিনের উত্তরবঙ্গ সফরের জন্য ফাগু হতে পারে একেবারে পারফেক্ট গন্তব্য। যাতায়াতের ক্ষেত্রে নিউ মাল জংশন নেমে আধ ঘণ্টার পথেই পৌঁছে যাবেন লোয়ার ফাগু। পাহাড়, চা বাগান আর শান্তির খোঁজে থাকলে এই ফাগুই আপনার ঠিকানা।

ছেলে বন্দি বাংলাদেশের জেলে, ১০০ বছরের ঐতিহ্যবাহী কালীপুজো বন্ধ রাখল পরিবার

আটক হওয়ার মুহূর্ত থেকেই অভিযুক্তকে আদালতে হাজির করার ২৪ ঘন্টার সময় শুরু, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতারি পরোয়ানায় আজ আদালতে আত্মসমর্পণ করবেন পরীমনি

মৃত্যুর পরেও সঙ্গ পেতে মায়ের কবরের পাশেই নিজের কবর খুঁড়ে রাখল সন্তান

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে জোর মুখ্যমন্ত্রীর, কমছে সরকারি কর্মীদের ছুটি

মেয়ের সঙ্গে একঘরে কর্মচারী, দেখতে পেয়েই পিটিয়ে খুন করলেন ব্যবসায়ী বাবা

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজোয় ঠান্ডা আমেজ পাবে বাংলা?

নির্বাচনে হারের পর প্রথম ভাষণে হোয়াইট হাউসের বলরুমের গল্প শোনালেন ট্রাম্প

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

গঙ্গোত্রী ধাম দর্শনে যাওয়ার পথে পাহাড় থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত ৪ তীর্থযাত্রী

পুরনো বাড়িতে থাকলে সাবধান! ১৫ দিনের সময়সীমা পুরসভার, নিয়ম না মানলেই কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

অন্নপূর্ণা যোজনা প্রকল্পে বাদ পড়তে চলেছে আরও অযোগ্যদের নাম!