শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথির শিক্ষকের আড়াই কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে এক গুরুতর অভিযোগের চিঠি প্রকাশ্যে এল। এক শিক্ষকের পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেওয়া এবং ওই শিক্ষককে সাংসদ করানো সহ নানা প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) নাকি দফায় দফায় প্রায় আড়াই কোটি টাকা নিয়েছেন। এরকম অভিযোগ প্রকাশে এসেছে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করিয়ে দিতে না পেরে টাকা ফেরত দিচ্ছেন না শুভেন্দু অধিকারী। আর এস এস কর্মী বলে দাবি করে ওই শিক্ষক অভিযোগ করেছেন সংঘ নেতৃত্বের নির্দেশ সত্ত্বেও তার টাকা ফেরত দিচ্ছেন না নন্দীগ্রামের বর্তমান বিধায়ক। এই অভিযোগ জানিয়ে ঐ শিক্ষক রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্যকে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। সেই অভিযোগকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক নিশানা করেছে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস। যদি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সামনের বছর নির্বাচন তার আগে তৃণমূল ইন্ধন জুগিয়ে অসত্য অভিযোগ সামনে এনে নির্বাচনের আগে রাজনীতিতে নন্দীগ্রামে(Nandigram) ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে।

অভিযোগকারী শিক্ষক অনিমেষ গিরি জানিয়েছেন, তার পরিবারের লোকজনদের রেলের এবং প্রাইমারি শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে বিধানসভার বিরোধী দলনেতা তার কাছ থেকে দফায় দফায় ২ কোটি ৪০ লক্ষ টাকা নিয়েছেন। কাজ করে দিতে না পেরে ৫০ লক্ষ টাকা ফেরতও নাকি দিয়েছেন। বাকি দু কোটি ১০ লাখ টাকা এখনো পর্যন্ত তিনি ফেরত দেননি ।টানা সাড়ে তিন বছর অপেক্ষা করার পর তিনি টাকা না পেয়ে বিজেপি রাজ্য সভাপতি দৃষ্টি আকর্ষণ করতে তাই চিঠি লিখেছেন। খুবই জব করি তিনি বিজেপির বুথ সভাপতি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব সবাইকে অভিযোগ জানিয়েছেন এছাড়া আরএসএস নেতৃত্ব কেউ তিনি জানিয়েছেন বিষয়টি তারা ওই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরও তিনি টাকা ফেরত পাননি। ওই শিক্ষকের অভিযোগ পত্র সমাজ মাধ্যমে পোস্ট করে তৃণমূলের মন্তব্য “শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ কোন বিচ্ছিন্ন ঘটনা নয় ।এটাই বিজেপি এবং তাদের বাংলা বিরোধী মডেলের আসল রূপ। টাকা লুট কর এবং তারপর নিজেদের লোকেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা কর।”জানা গেছে ২০১১ সালের নভেম্বর মাসে পেশায় প্রাথমিক শিক্ষক যার বাড়ি কাঁথিতে তিনি শুভেন্দু অধিকারী সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন।

তাদের ইচ্ছে ছিল একটি নার্সিং কলেজ তৈরি করার সেই বিষয়ে কথা বলতে গিয়েছিলেন ওই শিক্ষকের দাদা বিদেশে ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত আলোচনায় শুভেন্দু অধিকারী তাদের বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল জনহিতকর কাজের যুক্ত হয়েছিলেন তিনি সক্রিয় ভাবে রাজনীতিতে আসতে বলেছিলেন কাঁথি পুরসভার ভোটে প্রার্থী করে দেবেন বলেছিলেন তারপর সংসদ করার কথা বলেছিলেন এরপর নানা প্রতিশ্রুতি দিয়ে আড়াই কোটি টাকা নিয়ে নেন কিন্তু কোন কাজ হয়নি। পরে ৫০ লক্ষ টাকা ফেরত দিলেও বাকি টাকা তিনি এখনো ফেরত পাননি এখন নাকি তিনি বলছেন তিনি মুখ্যমন্ত্রী(CM) হলে ওই টাকা দিতে পারবেন। অভিযোগকারী আরো বলেন তিনি টাকা ফেরত চাইলে হুমকি আসছে বিজেপি নেতৃত্ব তাকে তৃণমূলের লোক বলে চিহ্নিত করার চেষ্টা করছে তিনি নিজেদের জমি বিক্রি করে শুভেন্দু অধিকারী কে ওই টাকা দিয়েছিলেন। কোথাও কোন বিচার তিনি পাচ্ছেন না তাই জানুয়ারি মাসে শুভেন্দু অধিকারীর বাসভবনের সামনে তিনি ধর্নায় বসবেন বলেও জানিয়ে দিয়েছেন। তার মত আর কেউ প্রতারিত হয়ে থাকলে তিনি তাদেরকে জড়ো করবেন। প্রয়োজন হলে তিনি নবান্নে অভিযোগ জানাবেন। শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে ওঠা সমস্ত অভিযোগের বিষয়ে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে আরএসএস-এর সঙ্গে তিনি কখনো যুক্ত ছিলেন না ।প্রায় পাঁচ বছর হল তৃণমূল করেন। সামনে বিধানসভা ভোট তাই আবার তৃণমূলের কথায় এই সমস্ত অভিযোগ করছেন।একজন প্রাথমিক শিক্ষক এত টাকা কোথায় পাবেন সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠরা।

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার