আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপির বিরুদ্ধে মুখ খোলায় আয়কর হানা ব্যবসায়ীর বাড়িতে, কাঠগড়ায় শুভেন্দু

নিজস্ব প্রতিনিধি: বাম জমানায় সিপিএম ঘেঁষা, তৃণমূলের সময় কাউন্সিলর ও একুশের আগে বিজেপি। ব্যবসার সঙ্গেই রাজনীতিতে বারবার দল পাল্টেছেন একদা শুভেন্দু ঘনিষ্ঠ ব্যবসায়ী শেখ মোজফ্ফর। কিন্তু একুশে রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির রথের চাকা আটকে যাওয়ায় ভোল পাল্টেছেন হলদিয়ার ব্যবসায়ী শেখ মোজফ্ফর। আর সেই ব্যবসায়ীত বাড়িতেই বুধবার সকাল থেকে তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগের আধিকারিকরা। যা নিয়ে সরাসরি শুভেন্দুকেই বিঁধেছেন মোজফ্ফর।

এই আয়কর হানার জন্য রাজ্যের বিরোধী দলনেতার চক্রান্ত বলে দাবি করেছেন তিনি। শুভেন্দুর হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেও মত বদলেছেন মোজফ্ফর। ক্রমাগত বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূলে ফেরার রাস্তা বানিয়েছিলেন মোজফ্ফর। আর তাই তাঁর বাড়িতে আয়কর হানা দিয়ে মুখ বন্ধ করতে চাইছেন শুভেন্দু, মত ব্যবসায়ীর। জানা গিয়েছে, বুধবার সকাল ৯ টা থেকে মোজফ্ফরের মহিষাদল ও হলদিয়ার বাড়িতে আয়কর হানা দিয়েছে। দুই ভাগে ভাগ হয়ে এখনও চলছে তল্লাশি। তবে তল্লাশির প্রকৃত কারণ জানতে পারেননি মোজফ্ফর। তাই শুভেন্দুকেই তুলেছে কাঠগড়ায়। তবে মোজফ্ফর জানিয়েছেন তিনি বর্তমানে কোনও দলের মধ্যে নেই।

যদিও এই আয়কর হানা প্রসঙ্গে বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তপন কুমার ব্যানার্জি মুখ খুলেছেন। শুভেন্দু অধিকারীর উপরে অযথা দায় চাপানো হচ্ছে এই দাবি জানিয়ে তিনি বলেন, ‘আয়কর দফতর কেন্দ্রীয় সংস্থা। আয়কর আধিকারিকেরা কখন, কার বাড়িতে যাবে সেটা কেন্দ্রীয় সংস্থার ব্যাপার। তারা যে কারোর বাড়িতে যেতে পারে। কে, কী অন্যায় করেছে বা নীতিহীন কাজ করেছেন, সেটা তাঁরা জানেন। তিনি(শেখ মোজফ্ফর) যে অভিযোগ করেছেন তার কোনও যথার্থতা নেই।’

Published by:

Share Link:

More Releted News:

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

টিকিট কাটতে খুচরোর সমস্যা অতীত, যাত্রীদের সুবিধার্থে এবার স্মার্টকার্ড চালু করছে NBSTC

লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা পাকা ধানে, মাথায় হাত কৃষকদের

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

লুঙ্গি বিতর্কে নয়া মোড়, ভোটারদের অধিকার রক্ষায় অভিনব উদ্যোগ তৃণমূলের

স্ট্রং রুমে সিসিটিভিতে ‘গোলযোগ’ অভিযোগে সরব তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ