আসন্ন উপনির্বাচনেও বিজেপির তাস সেই মেরুকরণ, বোঝালেন শুভেন্দু

যদিও এদিন গোষ্ঠীকোন্দলের কথা জিজ্ঞাসা করতেই ক্ষেপে যান নন্দীগ্রামের বিধায়ক। সাংবাদিকদের চটি চাটা বলেও কটাক্ষ করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের ভোটে গোহারা হেরেও শিক্ষা হয়নি। ভবানীপুর উপনির্বাচনে ফের ধাক্কা খায় বিজেপি। দল ভাঙছে, কমছে সাংসদ বিধায়ক। তাও হুঁশ নেই রাজ্য বিজেপির। এখনও জেতার আশা করছে যে কোনও ভোটে। আগামী ৩০ অক্টোবর রাজ্যে চার আসনে উপনির্বাচন। নিজেদের একুশের ভোটে জেতা দুই আসন দিনহাটা ও শান্তিপুর ধরে রাখতে মরিয়া বিজেপি। তাই বাংলাদেশে মৌলবাদীদের দুর্গা প্রতিমা ও হিন্দুদের উপর আক্রমণকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বাংলায় ভোটে লড়তে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই তিনি দাবি করেছেন বাংলাদেশের ঘটনার পর কৃষ্ণনগর আসনে তিনগুণ ভোটে জিতবে বিজেপি প্রার্থী।

রবিবার তিনি জানিয়েছেন, ‘বাংলাদেশের ঘটনার পর আরও তিনগুণ বেশি ভোটে এই আসনে জিতবে বিজেপি। বাংলাদেশের ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে মানুষজন এখানে এসেছে। ওপার বাংলায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় যা হয়েছে, তার উত্তর শান্তিপুরের মানুষ দেবে। বিজেপি-তে ব্যক্তি কোনও প্রাধান্য পায় না। এটা আদর্শের ভোট। বিচারধারার ভোট। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভোট। যদিও কারও কোনও প্রভাব থাকে এই নির্বাচনে, তবে তা নরেন্দ্র মোদির। বিজেপি একটি সর্বভারতীয় দল। শান্তিপুর বিধানসভার মানুষ উপনির্বাচনে বিজেপি-কে ভোট দিয়ে আরও একবার জয়যুক্ত করবে। আমি আশাবাদী সবথেকে বেশি ভোটে লিড দেবে শান্তিপুর।’

যদিও এদিন গোষ্ঠীকোন্দলের কথা জিজ্ঞাসা করতেই ক্ষেপে যান নন্দীগ্রামের বিধায়ক। সাংবাদিকদের চটি চাটা বলেও কটাক্ষ করেন তিনি। গত বিধানসভা নির্বাচনে শান্তিপুর বিধানসভায় জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। প্রায় ১৬ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন তিনি। কিন্তু সাংসদ পদ বাঁচাতে বিধায়ক পদ ছাড়ায় ফের নির্বাচন হচ্ছে এই আসনে।

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা