অনন্তদেবের দাবিকে সমর্থন করলেন সিপিএমের সুজন

অনন্তদেবের দাবিকে মান্যতা দিয়েছেন সিপিআই(এম)’র প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী। তিনিও জানিয়েছেন বিধায়কদের কাছ থেকে সুপারিশ চাওয়া হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chattopadhay) বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি(ED) বা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকেরা। সেখানেই মিলেছিল উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর(Anantadeb Adhikari) নাম দেওয়া লেটারহেডের একটি সুপারিশপত্র। সেই চিঠিতে স্কুল সার্ভিস কমিশনের(SSC) চতুর্থ শ্রেণির(Group-D) কর্মী পদে নিয়োগের জন্য ৫জনের নাম সুপারিশ করা হয়েছিল। সেই ৫জনের মধ্যে ২জন আবার খোদ বিধায়কের ছেলে। এই তথ্য সামনে আসার পরেই যাবতীয় নজর গিয়ে পড়েছিল অনন্তদেব অধিকারীর ওপর। সেই বিষয়ে মঙ্গলবার মুখ খুলেছেন বিধায়ক। আরও লক্ষ্যণীয় অনন্তদেবের দাবিকে মান্যতা দিয়েছেন সিপিআই(এম)’র প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী(Sujan Chakrabarty)।

ঠিক কী বলেছেন অনন্তদেব? ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক তথা সেখানকার পুরসভার বর্তমান পুরপ্রধানের দাবি, ‘২০১৬ সালে পার্থদা যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন তিনি নিজেই দলের সব বিধায়কদের ৫ জনের নাম লেটারহেডে সুপারিশ করে পাঠাতে বলেছিলেন। পার্থদা চেয়ে পাঠানোয় আমি আমার লেটারহেডে ৫ জনের নাম সুপারিশ করে পাঠাই। আমার ছেলেমেয়ে দু’জনেই স্নাতকোত্তর পাশ, টেট উত্তীর্ণ। দলের শীর্ষ নেতৃত্বের সুপারিশে ওদের নামও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েছিলাম। কিন্তু যাদের নাম সুপারিশ করেছিলাম তাঁরা কেউ চাকরি পায়নি। আমার ছেলেরাও চাকরি পায়নি। যোগ্যতা থাকলেও ওদের নিয়োগ হয়নি। এখন বোঝাই যাচ্ছে, তখন টাকা ছাড়া নিয়োগ হয়নি। আমার সুপারিশ তো গ্রহণ করেনি, তাই হয়তো ওটা বাড়িতেই ছিল। আমরা, তৃণমূল বিধায়করা সেই সময়ে সবাই সুপারিশের চিঠি পাঠিয়েছিলাম। যদিও অন্য বিধায়কদের সুপারিশে কারও চাকরি হয়েছে কি না, তা অবশ্য আমার জানা নেই। আর এ সব নিয়ে এখন বিতর্ক করে কী লাভ!’

অনন্তের এই মন্তব্যকে সমর্থন করেছেন সিপিআই(এম)-এর প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তীও। তিনি জানিয়েছেন, ‘বিধায়কদের যে নামের তালিকা জমা দিতে বলা হয়েছে তা আমি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় বলেছিলাম। আমি তখন বিধানসভার সদস্য ছিলাম। কার্যত প্রায় প্রকাশ্যে পরিষদীয় দল ও মুখ্য সচেতকের দফতর বিধায়কদের বলেন, বাকি কোথায় আমরা টাকা পয়সা নিয়ে কী করব আপনাদের ভাবতে হবে না। যা পারি আমরা করব। সব ব্যাপারে নাক গলাবেন না। আপনারা ৫ জন করে নাম দিন। তাঁদের চাকরির ব্যবস্থা আমরা করব। বিধায়কদের কাছে নির্দেশ ছিল। বিধায়করা সেই নামের তালিকা দিয়েছেন। কেউ কেউ ৫ এর থেকে বেশি নাম দিয়েছে। অনেক জায়গায় এটা নিয়ে ঝামেলা হয়েছে। বিধায়কদের যে নাম দিতে বলা হয়েছে সেটা বিধানসভায় উল্লেখ করেছিলাম। মুখ্যমন্ত্রী তখন বিধানসভায় ছিলেন।’

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম