‘ফলাফল বের হওয়ার পরে আপত্তি জানান’, মামলাকারীদের স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের রায় মেনে হয়ে গিয়েছে এসএসসি পরীক্ষা। খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। এই গোটা প্রক্রিয়া নিয়ে যা যা সমস্যা-অভিযোগ রয়েছে সে সবকিছুই শোনা হবে ফল প্রকাশের পর, এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। গত ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসি নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়। তারপরেও গোটা প্রক্রিয়া নিয়ে নানা ধরনের অভিযোগ জমা পড়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি তুলেছেন মামলাকারীরা। বুধবার সেইসব অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়, “এসএসসি জানিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহের ফল প্রকাশের সম্ভাবনা হয়েছে। ফলাফল বের হওয়ার পরে যার যা আপত্তি তা জানান। পরীক্ষা হয়েছে, এবার ফলাফল প্রকাশ করতে দিন।”
এসএসসি পরীক্ষায় বসতে পারেননি দাগিরা। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল। সুপ্রিম কোর্ট এই বিষয়ে বলেছে, “দাগীরা
  এখনও আবেদন করছেন। এখানে কোন লাভ নেই আবেদন করে। যা বলার আমরা আগেই স্পষ্ট করে বলে দিয়েছি। আমরা কাউকে যোগ্য বা অযোগ্য বলিনি। সিবিআই তদন্তে তথ্য উঠে এসেছে। ফলে নিয়োগ প্রক্রিয়ার সম্পর্কে আর কোনও বক্তব্য আমাদের বলার নেই।”

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি পুরো প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। এর ফলে বেকার হয়ে পড়েছিলেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সেই সময় সুপ্রিম কোর্ট বলে চাকরি হারারা চাইলে তারা পুনরায় চাকরিতে ফিরতে পারেন । কিভাবে তারা চাকরিতে ফিরবেন তা দেখার দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্য সরকার তাই সেরকম ব্যবস্থা করুক। কিন্তু বহুজনেরই অভিযোগ রয়েছে তাদের পুরনো চাকরিতে ফেরানো হচ্ছে না। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, “আমাদের যা বলার ছিল বলেছি। তারপরেও যদি সেই রায় মানা না হয় তাহলে আদালত অবমাননার জন্য মামলা করুন।” স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। আগামী ২৪ নভেম্বর এসএসসির আবেদনের একসঙ্গে শুনানি হবে।

৪৮ ঘণ্টার ভোগান্তির অবসান! নিউ ফরাক্কায় ধস মেরামতির কাজ শেষ, শুরু ট্রায়াল রান

হালুয়া নয়, এবার বাড়িতেই বানান দানাদার মুগ ডাল বরফি, রইল রেসিপি

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গি রুখতে আসানসোলে বিশেষ অভিযান, নজরদারিতে নামল ‘সিটি ওয়াচ কার’

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’