এবার পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদের জীবনী, জন্মদিনে ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল ও কলেজের পাঠ্যবইয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী পড়ানো হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই ভারত কেশরীর জীবনী অন্তর্ভুক্ত করা হবে পাঠ্যবইয়ে। এমনটাই আজ, সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। রাজ্যজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে এই মহান মনীষীর আবির্ভাব তিথি। রাজ্য সরকারের তরফে এদিন সকাল থেকেই নানা অনুষ্ঠান পালন করা হচ্ছে। সেই সমস্ত অনুষ্ঠানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রথমে রেড রোডে, তারপর মুরলীধর সেন লেনে বিজেপির দলীয় অফিস ও পরে মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে যোগ দেন তিনি।

আরও পডুন: বাড়িতে ডেকে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ৫০ বছরের শিক্ষক

মিত্র ইনস্টিটিউশনে গিয়েই মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী শিক্ষাবর্ষ থেকে শ্যামাপ্রসাদের ভূমিকা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে। এখানে উচ্চশিক্ষা মন্ত্রী ও প্রাথমিক শিক্ষামন্ত্রী দুজনেই রয়েছেন। তাঁদেরকে বিষয়টি খতিয়ে দেখতে বলব। কারণ বাংলার আগামী প্রজন্মের সবটা জানা উচিত। বাংলার জন্য, দেশের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান জানতে হবে। এতদিন বাম ও তৃণমূল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্পর্কে কিছুই জানতে দেয়নি। তাঁর জন্মদিনও ঠিক করে পালন করা হতো না। ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলেছে। সেটাকে রক্ষা করতে হবে আমাদের। বিজেপির লক্ষ্য ঘরে ঘরে শ্যামাপ্রসাদকে পৌঁছে দেওয়া। প্রতি ঘরে এবার পূজিত হবেন তিনি।’

একই সঙ্গে এদিন মিত্র ইনস্টিটিউশনের উন্নয়ন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘এই স্কুলকে আমাদের রক্ষা করতে হবে। আগের বিধায়ক-সাংসদরা এই স্কুলের দিকে ফিরেও তাকায়নি। অর্থের অভাবে রক্ষণাবেক্ষণের কাজ থমকে ছিল। কিন্তু আমি কথা দিচ্ছি ভবানীপুরের বিধায়ক হিসেবে সেই অভাব আর থাকবে না। মিত্র ইনস্টিটিউশনের রক্ষণাবেক্ষণের জন্য ২৫ লক্ষ টাকা বিধায়ক তহবিল থেকে বরাদ্দ করলাম আমি। সঙ্গে এই স্কুলের জন্য খেলাধুলোর মাঠের ব্যবস্থাও করব।’

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের