পঞ্চায়েত নির্বাচনে যেন যোগ্য লোককে টিকিট দেওয়া হয় : সায়নী ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ বহরমপুর ইউনিটের যুব তৃণমূল কংগ্রেস ব্যবস্থাপনায় ও বহরমপুর (Baharampur) পূর্ব ব্লকের সহযোগিতায় এক বিশাল বিক্ষোভ জনসভার আয়োজন করা হয়েছিল ডিজেল এবং পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস যুব সভানেত্রী সায়নী ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ ইউনিটের সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা শাওনি সিংহ রায়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব তৃণমূল সভাপতি মুর্শিদাবাদ বহরমপুর ইউনিটের রাকিবুল ইসলাম ও বহরমপুর বিধানসভার সাংগঠনিক চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি ব্লক সভাপতি আইনুদ্দিন মন্ডল সহ জেলার প্রথম সারির সকল নেতৃত্ব। এদিনের এই সভা থেকে সায়নী ঘোষ বক্তব্য রাখতে গিয়ে যুব সমাজকে উন্নয়নের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বিবেকানন্দ, নেতাজি মহাত্মা গান্ধীর মত ব্যক্তিত্বদের সামনে এনে মানুষের জন্য তৃণমূল কংগ্রেস যেভাবে কাজ করছে সেই কাজের গতিকে অব্যাহত রাখার জন্য তৃণমূল কর্মীদের কাছে আবেদন জানান।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে মঞ্চ থেকেই সায়নী ঘোষের আবেদন পঞ্চায়েত নির্বাচনে যেন যোগ্য লোককে চিহ্নিত করে টিকিট দেওয়া হয়। যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজগুলিকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে তিনিই যেন পঞ্চায়েতে লড়াইয়ের সুযোগ পান। আবেদন সায়নী ঘোষের (Sayanu Ghosh)।মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আগামী দিন রাজ্যের সর্বত্র এগিয়ে নিয়ে যেতে গেলে প্রয়োজন নিরলস পরিশ্রম। আর তা যারা করবেন, তাদের যোগ্যতা অনুযায়ী দলে নির্বাচনে লড়াইয়ের সুযোগ করে দিতে হবে ,বলে মন্তব্য করেন সায়নী ঘোষ।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড