মুখ্যমন্ত্রীকে অপমান শুভেন্দুর, প্রতিবাদে প্রতীকী রেল অবরোধ মধ্যমগ্রামে

শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নিশানা করে লাগাতার কুরুচিকর মন্তব্য করে চলেছেন। তার প্রতিবাদে মধ্যমগ্রামে প্রতীকী রেল অবরোধ তৃণমূলের (TMC)

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলা মুখ্যমন্ত্রীকে নিশানা করে লাগাতার কুরুচিকর মন্তব্য করে চলেছেন। আর তার প্রতিবাদে মধ্যমগ্রামে প্রতীকী রেল অবরোধ করল তৃণমূল কংগ্রেস। বুধবার প্রায় আধঘন্টা ধরে রেল অবরোধে সামিল হন জোড়াফুল শিবিরের নেতা, কর্মী ও সমর্থকরা।

বুধবার মধ্যমগ্রাম পুরসভার উপ পুরপ্রধান প্রকাশ রাহার নেতৃত্বে এই প্রতীকী রেল অবরোধে সামিল হন বহু তৃণমূল কর্মী। অবরোধের জেরে বনগাঁ-শিহালদহ শাখার ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। এই অবরোধের কারণে যাত্রীদের যে সমস্যা হয়েছে তার জন্য, রেলের নিত্যযাত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন প্রকাশ রাহা।

রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে শুভেন্দু অধিকারী যে কুকথা বলে যাচ্ছেন, তার নিন্দা জানান তিনি। এদিন প্রকাশ রাহা বলেন, ‘অখিল গিরি যে মন্তব্য করেছে রাষ্ট্রপতিকে নিয়ে তা কোনভাবেই সমর্থনযোগ্য নয়, দলের কেউ সমর্থন করে না। তার জন্য ক্ষমা চাওয়া হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। কিন্তু শুভেন্দু গদ্দারটা লাগাতার কুরুচিকর মন্তব্য করে চলেছেন। শুভেন্দু শুধু গদ্দার নয় ও বিভীষণ ও মীরজাফর।’ পাশাপাশি দিলীপ ঘোষ-সহ বিজেপি নেতাদের মুখে প্রতিদিন যে কুকথার ফুলঝুরি ছুটে চলেছে লাগাতার তার প্রতিবাদ জানাতেও এদিন এই প্রতীকী রেল অবরোধ বলে জানান তিনি। তিনি বলেন, ‘লাগাতার কুকথা শোনা গেছে বিজেপির নেতাদের মুখে, যা রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে লজ্জার। এই কুকথার বিরুদ্ধে বিশেষ করে বিজেপিকে জানান দিতেই এই প্রতীকী অবরোধ মধ্যমগ্রাম স্টেশনে।’ প্রায় আধঘন্টা পর অবরোধ তুলে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

শনি-মঙ্গলের নবপঞ্চম যোগ, নবরাত্রিতে ৩ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

সুবর্ণ সুযোগ ফস্কাবেন না, ১৯,০০০ টাকা সস্তা হল Nothing স্মার্টফোন

দশভুজা হয়েও দেবীর মাত্র দু’হাত দেখা যায়! দত্তপুকুরের বুড়িমার পুজোয় রয়েছে সম্প্রীতির বার্তা

১০০ বছর পর নবরাত্রিতে বিরল রাজযোগ, ৪ রাশির জাতকদের গোল্ডেন টাইম

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত