ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার বেড়ে ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ট্যাব কেলেঙ্কারি  নিয়ে উত্তাল গোটা রাজ্য। এই আবহে মঙ্গলবার ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মালদা থেকে গ্রেফতার করা হল একজনকে। অভিযোগ উঠেছে,  অভিযুক্ত যুবক পড়ুয়াদের অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে রাজ্য সরকারের দেওয়া ট্যাবের টাকা হাতিয়ে নিচ্ছে। বিকেলে এই কেলেঙ্কারিতে দুই জেলা থেকে গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৪। 

জানা গিয়েছে, প্রথম অভিযুক্ত যুবক হলেন মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা। তাঁর একটি সাইবার ক্যাফে রয়েছে। আর সেখান থেকেই চলত এই  ট্যাবের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা। ইতিমধ্যেই পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশের দাবি, শুধু একজন যুবক নয় এই পুরো ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন আরও বেশ কয়েকজন। তাদেরকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি শুরু হয়েছে।

বলা বাহুল্য, রাজ্য সরকারের  ‘তরুণের স্বপ্ন’ নামে একটি প্রকল্প  রয়েছে। আর সেই  প্রকল্পের মাধ্যমে  ট্যাব কেনার জন্য পড়ুয়াদের রাজ্য সরকারের তরফ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। তবে কিছু দিন আগে সামনে আসে এই  ট্যাব দুর্নীতি  ঘটনা।   অভিযোগ উঠেছিল বর্ধমানের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের মধ্যে সিএমএস হাই স্কুলের ২৮ জন পড়ুয়ার টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যত্র চলে গিয়েছে।  আর তারপরেই সামনে আসে পুরো ঘটনা। তাতেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্য জুড়ে।  তদন্তে নেমে শিক্ষা দফতর জানতে পারে, রাজ্য জুড়ে ৩০০-রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে। তাতে  ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ রুখতে কেন্দ্রের কড়া বার্তার পর বড় পদক্ষেপ মেটার

লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র