মেয়াদ পূরণের আগেই সরানো হল তমলুক পুরসভার প্রধান ও উপপ্রধানকে

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়াদ পূরণের আগেই অপসারণ করা হল তমলুক পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে। ‘অন্যায়ের সঙ্গে আপোস করিনি, স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি‘,  বললেন বিদায়ী পুরপ্রধান।  নবাগত চেয়ারম্যান আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বলে দাবি তৃণমূলের একাংশের। তাই বলা যায় পদে বসার আগেই অস্বস্তিতে নবাগত চেয়ারম্যান।

মেয়াদ পূরণের আগেই তমলুক পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হল রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই নিয়ে তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়কে ইতিমধ্যেই মৌখিক ভাবে অবগত করেন তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়। প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই তমলুক সংগঠনিক জেলার সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছিল দীপেন্দ্র নারায়ণকে। শুক্রবার দুপুর নাগাদ লিখিত নির্দেশ চেয়ারম্যানের হাতে তুলে দেন বলে জেলা সভাপতি সূত্রে খবর।

শুক্রবার পদত্যাগ নিয়ে সাংবাদিক সম্মেলন করে দীপেন্দ্র নারায়ণ রায় বলেন, তিনি দীর্ঘদিন স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন। প্রায় ৬ কোটি টাকার কাজ তিনি করেছেন। দল আরও যোগ্য ব্যক্তি পেয়েছে তাই তাকে সরানো হল। তবে তিনি নিজেকে অনেকের থেকে যোগ্য বলেও দাবি করেছেন। দীপেন্দ্র নারায়ণের কথায়, “আমি অন্যদের মতো নয় যে চেয়ার আঁকড়ে পড়ে থাকবো। তাই লিখিত নির্দেশের আগেই পদ ছাড়ার জন্যে তৈরি হয়ে গেলাম।”

তবে বিজেপি নেতৃত্বের দাবি আরও আশ্চর্জনক। জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছায়িত বলেছেন, “দীপেন্দ্র নারায়ণ রায় কালীঘাটে টাকা পৌঁছতে পারছিলেন না। তার রাজনৈতিক জীবন অত্যন্ত পরিচ্ছন্ন। দুর্নীতির সঙ্গে জড়িয়ে ছিলেন না, তাই জন্যই তাঁকে পদ থেকে অপসারণ করা হল।” তমলুকের তৃণমূল কাউন্সিলরদের একাংশরও একই মত। তারাও দাবি করেছেন দীপেন্দ্র নারায়ণ রায় স্বচ্ছতার সঙ্গে কাজ করছিলেন। যে দুজনের নাম উঠে আসছে নতুন চেয়ারম্যান হিসেবে তারা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। তমলুকের মানুষ মোটেই  বিষয়টা ভাল চোখে দেখছেন না।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২