ট্যাংরায় দে পরিবারের বাড়ির দরজায় ঋণের নোটিস, বিদ্যুৎবিল! কোথায় রয়েছে জীবিত কিশোর?

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্যাংরার চিত্তনিবাস। চারতলার বাড়িটি একসময় মানুষের শব্দে গমগম করত। দশ মাস আগেও সেখানে মানুষের হইহুল্লোড়, যাওয়া আসা, পুজো আর্চা সবই হত। কিন্তু সবটাই যেন থেমে গিয়েছে। কয়েক মাস আগের চিত্তনিবাস এখন খাঁ খাঁ করে। এই চিত্তনিবাসই হল ট্যাংরার দে পরিবারের বাড়ি। এই বাড়ি এখন পড়ে রয়েছে ফাঁকা। বাড়ির জানালার কালো কাচে ধুলোর আস্তরণ পড়েছে। দরজার ফাঁকে জমেছে বিদ্যুতের বিল আর ঋণের নোটিস। কিন্তু কেউ নেওয়ার নেই।

চলতি বছর ১৯ ফেব্রুয়ারি সকালে ট্যাংরাতে পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনা গোটা কলকাতাকে নাড়িয়ে দিয়েছিল। ওই একই দিনে বাইপাসের ওপরে পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন পরিবারের আরও তিন সদস্য। তার মধ্যে ছিলেন বড় ছেলে প্রসূণ দে, ছোট ছেলে প্রণয় দে এবং বাড়ির নাবালক। তার পর থেকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি ছিলেন। এই পুরো ঘটনার জন্য বাড়ির দুই ছেলেকে গ্রেফতার করা হয়েছিল। নাবালক ছিল এক হোমে। পরে রোমির বাবা-মা তাকে হোম থেকে নিয়ে যান। আপাতত তাঁদের কাছেই থাকছে কিশোর। নতুন স্কুলে ভর্তি হয়েছে সে। শুরু হয়েছে নতুন জীবন। বাড়ির বড়ছেলে প্রণয় দে-র স্ত্রী সুদেষ্ণা দে, ছোটছেলে প্রসূন দে-র স্ত্রী রোমি দে ও তাঁদের মেয়েকে খুন করা হয়েছিল। দুই বউয়ের গলা ও হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছিল। নাবালিকাকে খুন করা হয়েছিল খাবারে বিষ মিশিয়ে। নাবালিকার শরীরে আরও আঘাত ছিল।

এখন ওই বাড়ির অবস্থা দেখলে চেনাই যাচ্ছে না। বাইরে লাগানো তালায় জং ধরেছে। পালিশ করা কাঠের দরজায় সাঁটা রয়েছে দু’টি কাগজ। স্থানীয় সূত্রে খবর, ইলেক্ট্রিকের লাইনও কেটে গিয়েছে। ঘটনার পর থেকে পুলিশ ও সাংবাদিকদের ভিড় জমে থাকত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়েছে সবটাই। এখন আর ওই বাড়ির দিকে কেউ ফিরেও তাকায় না।

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

Auto Draft

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে