ইডি হাজিরা এড়ালেন তাপস মণ্ডল

হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছেন আরও ১৫ দিন। উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডি (ED) হাজিরা এড়িয়ে গেলেন তাপস মণ্ডল। আগামিকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিচ্ছেন না তিনি। জানা গিয়েছে, ইডি’কে চিঠি পাঠিয়েছেন তিনি। হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছেন আরও ১৫ দিন। উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস।

হাজিরা দেওয়ার দিনের ঠিক ১ দিন আগে ইডি দফতরে চিঠি পাঠিয়েছেন তাপস মণ্ডলের আইনজীবী। সেখানেই উল্লেখ করা হয়েছে, আগামিকাল হাজিরা দেওয়ার কথা থাকলেও নির্দিষ্ট দিনে উপস্থিত থাকতে পারবেন না তাঁর মক্কেল। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে জড়িয়েছে তাপস মণ্ডলের নাম।

উল্লেখ্য, সম্প্রতি তাপস মণ্ডলের মহিষবাথানের টিচার্স ট্রেনিং সেন্টারে হানা দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি চালান। তল্লাশি চালানো হয় তাপসের বাড়িতেও। বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয়েছে ২ টি মোবাইল ফোন, হার্ড ডিস্ক, ২টি পেন ড্রাইভ। উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও জমির দলিল। সূত্রের খবর, ওই হার্ড ডিস্ক গিয়েছে ফরেন্সিক বিভাগে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গোয়েন্দাদের র‍্যাডারে চলে আসে তাপস মণ্ডলের টিচার্স ট্রেনিং সেন্টার। ইডি সূত্রে খবর, শিক্ষক নিয়োগে দুর্নীতিতে এই প্রতিষ্ঠানটির যোগ থাকতে পারে। এই সেন্টার থেকে টাকার বিনিময়ে কাউকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে কি না তা তদন্ত করে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর