কৌশিকী অমাবস্যায় নিরাপত্তার চাদরে তারাপীঠ, এলাকাজুড়ে ড্রোন-সিসিটিভিতে নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৌশিকী অমাবস্যাকে উপলক্ষে করে তারাপীঠে ভক্তদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ। প্রতিবছরের মতো এবারও উৎসব উপলক্ষে কয়েক লক্ষ মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং কোনও অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত চিহ্নিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারিতে জোর দেওয়া হচ্ছে।

তারাপীঠজুড়ে সিসিটিভি নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কপথে ড্রোন উড়িয়ে পরিস্থিতির উপর নজর রাখবে পুলিশ। সম্প্রতি তারাপীঠে টিআরডিএ-র বৈঠক হয়। বৈঠক শেষে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকার নিরাপত্তা এবং পরিকাঠামোগত প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। তাঁর সঙ্গে ছিলেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল ব্যানার্জি, বীরভূমের জেলাশাসক ধবল জৈন, জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেস-সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। পরিদর্শনের সময় মন্দিরে ভক্তদের প্রবেশ ও বেরোনোর পথ, ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। 

আরও পড়ুনঃ ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

পুলিশ সূত্রে খবর, কৌশিকী অমাবস্যার সময় রামপুরহাটের মুনসুভা মোড় থেকে তারাপীঠ পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা ড্রোনের আওতায় রাখা হবে। যানজট, অতিরিক্ত ভিড় বা কোনও সমস্যা দেখা দিলে আকাশপথে তা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি মন্দির চত্বর, প্রবেশ ও প্রস্থানের পথ, ভিড়প্রবণ এলাকা এবং গুরুত্বপূর্ণ সংযোগস্থলে সিসিটিভি নজরদারি আরও জোরদার করা হচ্ছে। ড্রোন ও সিসিটিভির সমন্বিত ব্যবস্থায় পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখার পরিকল্পনা প্রশাসনের। লক্ষ্য, কোনও সমস্যা বড় আকার নেওয়ার আগেই তা শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং ভক্তদের নির্বিঘ্নে মা তারার দর্শনের সুযোগ করে দেওয়া।

কোমর থেকে খুলে পিস্তল গাড়িতে রেখেছিল বাবা, খেলতে গিয়ে মৃত্যু ৩ বছরের শিশুর

মা লক্ষ্মীর ভোগের প্রসাদে তৈরি করুন শাহি কেশর পিস্তা ফিরনি

রবি রাতেই ইরানের ‘খেলা শেষ’! ভয়ানক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

SIR-এ কোন সফ্টওয়্যারের ব্যবহার করা হয়েছিল? উত্তর দিতে নারাজ জ্ঞানেশের কমিশন

কোজাগরী লক্ষ্মীপুজোয় সস্তা রুপো, এক ধাক্কায় দাম কমল ১৬ হাজার টাকা

বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কয়লাবোঝাই ট্রাকে ধাক্কা বাসের, মৃত ১

‘হবু পরিচালকদের মগজধোলাইয়ের চেষ্টা চলছে’, SRFTI-এ আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে নাসিরুদ্দিন

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

ফ্রান্সের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার! গ্রেফতার এক হাজার

ধারের টাকা ফেরত চাওয়ায় সেলসম্যানকে খুন, মদের দোকান থেকে লুঠ ১.৪১ লক্ষ

ড্রোন হামলায় Starlink-এর অপব্যবহার করেছে ইউক্রেন! বিস্ফোরক দাবি এলন মাস্কের