টেট পাশ করেছেন মমতা, অভিষেক, শুভেন্দু, সুজন এবং দিলীপ, সুকান্ত!

টেট প্রার্থীদের সঙ্গে রাজনীতিবিদদের  নাম মিলে যাওয়া কাকতালীয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেট (TET) পাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর নম্বর তাক লাগানো। সকলেই ২০১৪ সালের টেট পরীক্ষার্থী। এঁরা তবে রাজনীতির ময়দান ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষতা  করবেন?!

টেট পরীক্ষায় মুখ্যমন্ত্রী পেয়েছেন ৯২, অভিষেক পেয়েছেন ৯৮, দিলীপ পেয়েছেন এঁদের মধ্যে সবচেয়ে কম ৮৪, সুকান্তের প্রাপ্য নম্বর ৯০। আর সুজন চক্রবর্তী পেয়েছেন ৯৯। তবে সবচেয়ে বেশি পেয়েছেন শুভেন্দু। তাঁর প্রাপ্য নম্বর ১০০। তালিকায় উল্লেখ রয়েছে দিলীপ ঘোষ ওবিসি-বি, সুকান্ত মজুমদার এসসি। এবাদে বাকিরা জেনারেল ক্যাটাগরি।

 তৃণমূল থেকে পাশ করেছেন ২ জন, বিজেপি থেকে পাশ করেছেন ৩ জন। আর সিপিএম থেকে টেটে উত্তীর্ণ হয়েছেন ১ জন। এঁদের মধ্যে শুভেন্দু ছাড়া দল বদল করেননি কেউ। যদিও কদিন আগে শোনা গিয়েছিল, তৃণমূলের শিক্ষক সংগঠনে চাঁদা দিতেন বিজেপির সুকান্ত। 

যাদের নাম রয়েছে তাঁরা সকলেই রাজনীতির ময়দানে প্রথম সারিতে রয়েছেন। আর তা নিয়েই বেশ কয়েকজন আইনজীবী দ্বারস্থ হয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সকলের প্রশ্ন, ব্যাপারটা কী?!

ওই আইনজীবীদের প্রশ্ন, এঁরা কারা? কাকতালীয় ভাবে নাম মিলে গিয়েছে না কি রাজনৈতিক ব্যক্তিত্বদের ‘ঘনিষ্ঠ’? এই মামলাটি আদালতে উঠতে পারে আগামিকাল। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, টেট প্রার্থীদের সঙ্গে রাজনীতিবিদদের  নাম মিলে যাওয়া কাকতালীয়।

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির