চাকরি দিতে ৩২ লাখ টাকা নিয়েছিলেন বিজেপি নেতা, শোরগোল চণ্ডীপুরে

ঘটনায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতিতে রাজ্যের শাসকদলের নেতামন্ত্রীদের নাম জড়ানোয় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে দুর্নীতির অভিযোগে যে কেবল তৃণমূল কংগ্রেসের নেতারা জড়িত এমনটা নয়, চাকরি দেওয়ার নাম করে এর আগে একাধিক বিজেপি (BJP) নেতা টাকা তুলেছে বলে অভিযোগ প্রকাশ্যে এসেছে। খোদ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) প্রভাব খাটিয়ে নিজের পছন্দের লোকজনকে চাকরি দিয়েছেন বলে অভিযোগ করেছিল জোড়াফুল শিবির। এবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠল চাকরি দেওয়ার নাম করে যুবক যুবতীদের কাছ থেকে প্রায় ৩২ লাখ টাকা নেওয়ার। ঘটনায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা।

অভিযোগ, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার চৌখালি গ্রাম পঞ্চায়েতের বলিবাড় বুথের বিজেপির সভাপতি মোহনলাল মাইতি। হলদিয়ায় একাধিক শিল্পসংস্থায় চাকরি করে দেওয়ার নাম করে ৩৯ জন বেকার যুবকের কাছ থেকে ৩২ লাখ টাকা তুলেছিলেন তিনি। কিন্তু চাকরি না দিতে পারায় প্রতারিতরা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। থানায় অভিযোগও দায়ের হয়। অবশেষে জমি বিক্রি করে ২৩ লাখ টাকা ফেরালেন মোহনলাল।

প্রতারিতদের অভিযোগ, মোহনলাল মাইতি সিপিএমের আমলে ১০ বছর পঞ্চায়েত সদস্য ছিলেন। পরবর্তীতে শিবির বদল করে তৃণমূল কংগ্রেস হয়ে বিজেপিতে যোগ দেন। স্বাস্থ্যদফতরের গ্রুপ–ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অশোক জানা নামের এক ব্যক্তির ছেলের কাছ থেকে সাড়ে ৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ওই বিজেপি নেতা শুভেন্দু ঘনিষ্ঠ বলেও অভিযোগ। অন্যদিকে বিজেপি নেতা মোহনলাল জানান, ‌চাকরির জন্য অনেকে আমার কাছে আসেন। আমি অশোকবাবুকে সুতাহাটার দূর্বাবেড়িয়া গ্রামের একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। উনি তাঁকে টাকা দিয়েছেন। আমি কোনও টাকা নিইনি।

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে