পুকুরে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই খুদেরই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুকুরে ভাইকে ডুবতে দেখে বাঁচাতে যায় দাদা। অবশেষে ভাইকে বাঁচানো যায়নি। প্রাণে বাঁচলনা দাদাও। একই পরিবারের দুই খুদের প্রাণ গেল। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার গোপালপুর পঞ্চায়েতের ভদ্রী গ্রামে।

এই গ্রামেরই বাসিন্দা রাজকুমার মণ্ডল ও গোষ্ঠ মণ্ডলের দুই ছেলে সায়ন ও তন্ময়। শনিবার বিকেলে দুই ভাই খেলা করছিল। সেইসময়ই পুকুরে পড়ে যায় চার বছরের তন্ময়। বছর সাতেকের সায়ন ছোট ভাইকে পুকুর থেকে উদ্ধার করতে গেলে সেও পুকুরে পড়ে যায়। দুই ভাই পুকুরে ডুবে যায়। বাড়ির পরিজনেরা দীর্ঘসময় ধরে খোঁজাখুঁজি শুরু করেন। শেষে পুকুরে দুই ভাইয়ের দেহ জলে ভাসতে দেখেন।

মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ভদ্রী গ্রামে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ। তড়িঘড়ি দুই ভাইকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা দুই ভাইকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই তাঁদের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা গ্রামে।  

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা